২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি প্রথমবার সংসদ ভবনে প্রবেশের আগে যে নজির গড়েছিলেন, বুধবার (১৩ মে) সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গেল পশ্চিমবঙ্গ বিধানসভায়। রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রণাম করে ভেতরে প্রবেশ করেন। এরপর নিজের রুমে পুজো সেরে বিধায়ক হিসেবে শপথ নেন শুভেন্দু।

suvendu-adhikari

Advertisement

গত শনিবার (১১ মে) বিগ্রেডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আজ বুধবার বেলা ১১টার কিছু পরে তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন। বিধানসভার প্রো-টেম স্পিকার তাপস রায় তাকে শপথবাক্য পাঠ করান।

মুখ্যমন্ত্রীর শপথগ্রহণের পর তার মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ পাঁচ সদস্য- দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু, অগ্নিমিত্রা পাল ও হিরণ চট্টোপাধ্যায় বিধায়ক হিসেবে শপথবাক্য পাঠ করেন।

বুধবার সকাল সাড়ে ১১টা থেকে বিধানসভায় শুরু হয়েছে নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব। আজ ও আগামীকাল বৃহস্পতিবার দুইদিনে ২৯০ জন বিধায়ক শপথ নেবেন। রাজ্যে ২৯৪টি বিধানসভা আসন থাকলেও ফলতায় নতুন করে নির্বাচন হচ্ছে। তাছাড়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর দুটি আসন থেকে জিতেছেন। ফলে মোট ২৯০ জন বিধায়ক শপথগ্রহণ করবেন।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

এদিন বেলা সাড়ে ১০টা নাগাদ বিধানসভা আসেন মুখ্যমন্ত্রী। আগে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। এবার তিনি মুখ্যমন্ত্রী হিসেবে বিধানসভায় এলেন। পুরো বিধানসভা সাজিয়ে তোলা হয়। লাল কার্পেটে মুড়ে ফেলা হয় চলাচলের রাস্তা। বিধানসভায় গাড়ি এসে পৌঁছানোর পরই অন্যান্য বিজেপি বিধায়করা মুখ্যমন্ত্রীকে অভিবাদন জানান। সোমবার (১২ মে) শুভেন্দু অধিকারী নবান্নে গিয়েছিলেন। তাকে গার্ড অব অনার দেওয়া হয়। আজ বিধানসভায় রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হলো।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.