জুমবাংলা ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র ডা. তাহসিন বাহার সূচনা আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার দুপুরে নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানিয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

ডা. তাহসিন বাহার সূচনা

Advertisement

এ সময় তিনি বলেন, আমার জীবনে বড় ধরনের একটি সূচনা হলো আজ। নগরবাসীর কল্যাণে সর্বদা কাজ করব। প্রথম গুরুত্বে থাকবে নগরীর যানজট নিরসন করা। দীর্ঘ মেয়াদি ও স্বল্প মেয়াদি পরিকল্পনার মাধ্যমে নগরের সমস্যাগুলো সমাধান করা হবে।

মেয়র আরও বলেন, মেয়র নয়, আমি এই শহরের কন্যা। এই শহরে আমি বসবাস করি। একজন নাগরিক হিসাবে নগরের জন্য কাজ করব। এর আগে নগর ভবনে প্রবেশ মুহূর্তে লাল গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছিটিয়ে নবনির্বাচিত মেয়রকে বরণ করেন কর্মকর্তারা। এ সময় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হাবিবুর আল আমিন সাদীসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.