Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে হাজার হাজার মাছ ধরার ট্রলার
চট্টগ্রাম বিভাগীয় সংবাদ

ইলিশের সন্ধানে গভীর সমুদ্রে হাজার হাজার মাছ ধরার ট্রলার

By iNews DeskSeptember 17, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : উপকূল থেকে নিম্নচাপের প্রভাব কেটে গেছে গত রবিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে। সোমবার থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপকূলের আকাশ রৌদ্রজ্জ্বল রয়েছে। গত শনিবার (৭ সেপ্টেম্বর) থেকে সোমবার (১৬ সেপ্টেম্বর) পর্যন্ত টানা ১০ দিন মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় উপকূলের জেলেরা ঘাটে বসে অলস সময় পার করেছেন। সোমবার শেষ বিকাল থেকে মঙ্গলবার দুপুরের মধ্যে উপকূলের হাজার হাজার মাছ ধরার ট্রলার গভীর সমুদ্রে ইলিশের সন্ধানে চলে গেছে।

trwlar

Advertisement

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে মহিপুর-আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা গেছে, জেটিতে অবস্থান করছে অনেকগুলো ট্রলার। এসব ট্রলারে জ্বালানি তেল, বরফ, জাল ও খাদ্যসামগ্রী তোলা হচ্ছে। তারা আশা করছেন, সমুদ্র থেকে কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ঘাটে ফিরবেন।

জানা গেছে, এ বছর জেলেরা সরকার আরোপিত ৬৫ দিনের মাছ শিকারের নিষেধাজ্ঞা ও কয়েক দফায় বৈরী আবহাওয়ার কারণে আশানুরূপ ইলিশ শিকার করতে পারেননি। মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে আবহাওয়া খারাপ হয়ে নিম্নচাপে রূপ নিলে তীরে ফিরতে বাধ্য হয় জেলেরা। এর আগে গত ২৩ জুলাই মধ্যরাতে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে ২৪ জুলাই থেকে মাছ শিকারে নামেন উপকূলের হাজারও জেলে। তবে ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা না পাওয়ায় হতাশ হয়ে পড়েন তারা। উপকূলের জেলেরা বুক ভরা আশা নিয়ে আবারও গভীর সমুদ্রে পাড়ি দিয়েছেন। আশানুরূপ মাছ পেলে ট্রলারগুলো আগামী তিন চার দিনের মধ্যে ঘাটে ফিরে আসবে। তবে মাছ কম থাকলে ট্রলারগুলো কমছে কম ৮ থেকে ১০ দিন সমুদ্রে থাকবে।

মৎস্যবন্দর আলীপুরের এফবি তামান্না ট্রলারের মাঝি ইউনুস মাতুব্বর বলেন, টানা ১০ দিন ঘাটে বসে অলস সময় পার করেছি। আজকে আবহাওয়া অনুকূলে থাকায় সমুদ্রে যাচ্ছি। আশা করছি, জালে প্রচুর ইলিশ মাছ ধরা পড়বে।

একলাস গাজী নামে আরেক মাঝি বলেন, ৬৫ দিনের অবরোধের পর মৌসুমি বায়ুর প্রভাবে সমুদ্র উত্তাল ছিল। এরপর আবার লঘুচাপের প্রভাবে সাগরে নিম্নচাপ ছিল। যার কারণে ঘাটে বসে অলস সময় পার করতে হয়েছে। গতকাল থেকে আবহাওয়া মোটামুটি ভালো। তাই সমুদ্রে যাচ্ছি। আশা করছি, জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে।

ট্রলার মালিক শাখাওয়াত ফকির বলেন, পুরো মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ মাছ শিকার করতে পারেনি। সামনে আশ্বিন মাসের ২২ দিনের অবরোধ। এখন ইলিশ মাছ ধরা পড়লে লোকসান কাটিয়ে উঠতে পারবো। তা না হলে পুরো মৌসুমে লোকসানের ঘানি টানতে হবে। আশা করছি, অবরোধের আগ পর্যন্ত ভালো ইলিশ মাছ শিকার করতে পারবো।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বৈরী আবহাওয়ার কারণে জেলেরা বন্দরে অবস্থান‌ করছিল। বর্তমানে আবহাওয়া অনুকূলে থাকায় ফের তারা সমুদ্রে যাচ্ছে। আশা করছি, তারা কাঙ্ক্ষিত ইলিশ শিকার করে তাদের দৈন্যতা কাটিয়ে উঠতে পারবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa