Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন ফুটবল মাঠের পর এবার পর্দায় জামাল ভূঁইয়া, শুরু ‘ব্রাজেন্টিনা’ শুটিং
বিনোদন

ফুটবল মাঠের পর এবার পর্দায় জামাল ভূঁইয়া, শুরু ‘ব্রাজেন্টিনা’ শুটিং

By Mynul Islam NadimJune 16, 2026Updated:June 16, 20262 Mins Read

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এবার মাঠের বাইরে এক নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। এতদিন তাকে দেখা গেছে ফুটবল মাঠে লড়াই করতে, তবে এবার তিনি প্রথমবারের মতো অভিনয়ে নাম লিখিয়েছেন।

জামাল

Advertisement

আসন্ন ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ওয়েব সিরিজ ‘ব্রাজেন্টিনা’-তে প্রধান চরিত্রে অভিনয় করছেন এই ফুটবলার। সোমবার (১৫ জুন) রাজধানীর কলাবাগান মাঠে সিরিজটির শুটিং শুরু হয়। বিশেষ বিষয় হলো, এই মাঠেই একসময় জামাল ভূঁইয়ার ফুটবল ক্যারিয়ারের সূচনা হয়েছিল।

সিরিজটিতে জামালের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শরাফ আহমেদ জীবন, লামিমা লাম, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদ।

‘ব্রাজেন্টিনা’ পরিচালনা করছেন নির্মাতা তারিক মুহাম্মদ হাসান। তিনি এর আগে ক্রীড়াঙ্গনের একাধিক তারকাকে নিয়ে নাটক ও ওয়েব কনটেন্ট নির্মাণ করেছেন। তার আগের কাজের মধ্যে রয়েছে ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে ‘টি-টুয়েন্টি’, জাহানারা আলমকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ এবং সাবেক ফুটবলার আমিনুল হককে নিয়ে ‘ট্রাইবেকার’।

অভিনয়ে আসার সিদ্ধান্ত নিয়ে জামাল ভূঁইয়া জানান, শুরুতে তিনি দ্বিধায় ছিলেন। পরে নির্মাতার আগের কাজ এবং ক্রিকেটার আশরাফুলের উৎসাহে তিনি এই প্রস্তাবে রাজি হন।

তিনি বলেন, বিজ্ঞাপনে কাজের অভিজ্ঞতা থাকলেও মূলধারার অভিনয় তার জন্য সম্পূর্ণ নতুন একটি অভিজ্ঞতা। পেশাদার অভিনেতাদের সঙ্গে কাজ করাকে চ্যালেঞ্জিং মনে হলেও তিনি পুরো প্রক্রিয়াটি উপভোগ করছেন।

নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ৩০ জুন একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জামাল
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
আমির

বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছেন আমির, এরপর তৃতীয় বিয়ে

July 16, 2026
তানজিন তিশা

আর্জেন্টিনার জয়ের সঙ্গে বিয়ের কী সম্পর্ক, প্রশ্ন তানজিন তিশার

July 16, 2026
দীপিকা পাড়ুকোন

সোনম ওয়াংচুককে নিয়ে দীপিকা পাড়ুকোনের পোস্ট ঘিরে বিতর্ক

July 16, 2026

Latest News

আমির

বিচ্ছেদের পর কঠিন সময় পার করেছেন আমির, এরপর তৃতীয় বিয়ে

তানজিন তিশা

আর্জেন্টিনার জয়ের সঙ্গে বিয়ের কী সম্পর্ক, প্রশ্ন তানজিন তিশার

দীপিকা পাড়ুকোন

সোনম ওয়াংচুককে নিয়ে দীপিকা পাড়ুকোনের পোস্ট ঘিরে বিতর্ক

কোয়েল

রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

কোয়েল মল্লিক

পদত্যাগ করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

অভিনেতা

১৫ বছরের দাম্পত্য শেষ, ডিভোর্সের ঘোষণা দিলেন ‘রামায়ণ’ অভিনেতা

সোহিনী

বেবি বাম্পের ছবি দিয়ে মা হতে যাওয়ার ঘোষণা দিলেন সোহিনী

Marraige-Amir-khan

আমিরের বিয়েতে কেন উপস্থিত ছিলেন না প্রাক্তন দুই স্ত্রী?

দীঘি

ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুললেন দীঘি

অভিনেতা কমল হাসান

৫০০ রুপি থেকে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা কমল হাসান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa