আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন পাকিস্তানি নির্বাচনে সাধারণ আসনের জন্য প্রথমবারের মতো এক হিন্দু নারী মনোনয়নপত্র জমা দিয়েছেন। খাইবার পাখতুনখোয়ার বুনের জেলার পিকে-২৫ সাধারণ আসনের জন্য আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন সাভেরা প্রকাশ। ২০২৪ সালের ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) সাম্প্রতিক সংশোধনীতে সাধারণ আসনে নারী প্রার্থীদের পাঁচ শতাংশ অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

হিন্দু নারী

Advertisement

৩৫ বছর বয়সী সাভেরা প্রকাশ পেশায় একজন চিকিৎসক। সাভেরা তাঁর বাবা ওম প্রকাশের পদাঙ্ক অনুসরণ করে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে আশাবাদী। সাভেরার বাবা ওম প্রকাশও অবসরপ্রাপ্ত চিকিৎসক ও পিপিপি এর সক্রিয় সদস্য। কওমি ওয়াতান পার্টির স্থানীয় একজন রাজনীতিবিদ সেলিম খান উল্লেখ করেছেন, সাভেরা প্রকাশ বুনে জেলার প্রথম নারী।

একটি সাধারণ আসনে আসন্ন নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। পাকিস্তানি পত্রিকা ডন স্থানীয় সময় সোমবার এই তথ্য জানিয়েছে।
পাকিস্তানের অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে স্নাতক পাশ করেন সাভেরা। তিনি বুনে জেলার পিপিপি নারী শাখার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন।

নারীদের উন্নতি, নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং তাদের অধিকারের পক্ষে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। নির্বাচিত হলে এ সক্রান্ত সব সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানান। সাভেরা জোর দিয়ে বলেন, ‘মানবতার সেবা করা আমার রক্তে রয়েছে।’

১৮ বছর না হলে ভুলেও এই ওয়েব সিরিজ দেখবেন না

ডন প্রত্রিকার সঙ্গে একটি সাক্ষাত্কারে, সাভেরা প্রকাশ তার বাবার পদাঙ্ক অনুসরণ করার এবং এলাকার সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করার কথা তুলে ধরেন। তিনি ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন, পিপিপির জ্যেষ্ঠ নেতারা তাঁর প্রার্থিতা সমর্থন করবে।

তিনি তাঁর চিকিৎসা জীবনে সরকারি হাসপাতালের দুর্বল ব্যবস্থাপনা এবং অসহায়ত্বের অভিজ্ঞতা থেকে একজন নির্বাচিত বিধায়ক হওয়ার সিন্ধান্ত নেন।
সূত্র: এনডিটিভি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.