আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের জন্য এলো দুঃসংবাদ। ইউরোপের বেশিরভাগ দেশে বর্তমানে ভিসামুক্ত প্রবেশাধিকার পান যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীরা। তবে সেই সুবিধা আর বেশি দিন থাকছে না। আগামী বছর থেকে ইউরোপে প্রবেশের ক্ষেত্রে আগাম অনুমতি নিতে হবে মার্কিনিদের।

যুক্তরাষ্ট্র

Advertisement

যুক্তরাষ্ট্রসহ ভিসামুক্ত প্রবেশাধিকার আছে- এমন ৬০টিরও বেশি দেশের নাগরিকদের ২০২৪ সাল থেকে ইউরোপ ভ্রমণের আগে ইউরোপীয় ভ্রমণ তথ্য ও অনুমোদন ব্যবস্থায় (ইটিআইএএস) অনুমতির জন্য আবেদন করতে হবে। আট ডলার ব্যয়ে এই আবেদন করতে হবে।

জানা যায়, ইউরোপে ক্রমবর্ধমান সন্ত্রাসী হুমকির মধ্যে সীমান্তকে আরও শক্তিশালী এবং রক্ষা করার জন্য নতুন এই ভ্রমণ অনুমোদন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এবার অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে চাই: এনা

ইইউ জানিয়েছে, যেসব নাগরিক ইউরোপের শেনজেন অঞ্চলের ২৭টি দেশে ভ্রমণ করতে চান, তাদের ইটিআইএএসে নিবন্ধন করতে হবে। নিবন্ধন না করলে সীমান্ত থেকে ফিরে যেতে হতে পারে। ইটিআইএএসের অনুমোদন পেলে সেটি তিন বছর অথবা ভ্রমণকারীর পাসপোর্টের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত বৈধ থাকবে। সূত্র : ফক্স বিজনেস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.