জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় জেলা ছাত্রদলের সাবেক নেতা মো. আদিল মিয়া নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রুবেল মিয়া এবং আফসান জুবায়েদ নামে অপর দুইজন আহত হন।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর নোয়াবাড়ি রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আদিল শহরের পুনিয়াউট এলাকার জাহের মিয়ার ছেলে।

Adil

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখি চট্টলা এক্সপ্রেস ট্রেনটি চিনাইর এলাকায় একটি অরক্ষিত লেভেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় মোটরসাইকেলে করে জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো. আদিল মিয়া তার দুই বন্ধুকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে ফিরছিলেন। এমন সময় হঠাৎ করে অরক্ষিত লেভেল ক্রসিং আসলে মোটরসাইকেলটির সঙ্গে ট্রেনটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী আদিল ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়।

দুর্ঘটনায় আদিলের সঙ্গে থাকা অপর দুই আরোহী রুবেল ও আফসান জুবায়েদ আহত হন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে রুবেলের অবস্থা গুরুতর।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার ঘটনা সত্যতা নিশ্চিত করেছিন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে, সাবেক সহকর্মীর মর্মান্তিক মৃত্যুর খবরে জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. ফুজায়েল চৌধুরী ও সাবেক সদস্য সচিব মো. মহসিন হৃদয়সহ ছাত্রদল নেতাকর্মীরা হাসপাতালে ছুটে আসেন। এ সময় সাবেক সহকর্মীর মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ার পাশাপাশি গভীর শোক প্রকাশ করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.