Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় নতুন করে আলোচনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকা করিম
জাতীয়

নতুন করে আলোচনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘বান্ধবী’ তৌফিকা করিম

By Saiful Islamআগস্ট 15, 20243 Mins Read

জুমবাংলা ডেস্ক : নতুন করে আলোচনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ‘ঘনিষ্ঠ বান্ধবী’ তৌফিকা করিম। আনিসুল হক আইনমন্ত্রী হওয়ার পর গত দশ বছরে এই নারী আইন মন্ত্রণালয় ঘিরে তৈরি করেন তার সাম্রাজ্য। আর নিয়োগ বাণিজ্য, রায় বদল থেকে শুরু করে নানা অনিয়ম-দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

Advertisement

প্রবল গণ আন্দোলনের মধ্যে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার। গেল জানুয়ারিতে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন হয়। ২০১৪ সালে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে এমপি হওয়ার পর ওইবারই আইনমন্ত্রী হন আনিসুল হক। এরপর থেকে তিনি আইনমন্ত্রীর পদে ছিলেন।

গত মঙ্গলবার রাতে আনিসুল হক গ্রেপ্তার হওয়ার পর নতুন করে আলোচনায় এসেছে তার ঘনিষ্ঠ বান্ধবী তৌফিকা করিম। কখনো তিনি আইনজীবী, কখনো মানবাধিকার কর্মী বা ব্যবসায়ী। এমনকি আনিসুল হকের মালিকানাধীন সিটিজেন ব্যাংকের বর্তমান চেয়ারম্যানও এই নারী। আওয়ামী লীগ সরকারের সময়ে অনুমোদন পাওয়া ব্যাংকটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন আনিসুল হকের মা প্রয়াত জাহানারা হক।

অনুসন্ধানে জানা গেছে, আনিসুল হকের ওপর বান্ধবী তৌফিকার প্রভাব এতটাই ছিল যে, আইন মন্ত্রণালয়ের অনেক সিদ্ধান্ত আসত তার কথায়। তার ফোনে পাল্টে যেত মামলার রায়। বড় অঙ্কের টাকার বিনিময়ে জামিন অযোগ্য ব্যক্তির জামিনও হতো তার কথায়।

আদালতের একটি সূত্র জানায়, আনিসুল-তৌফিকা জুটি গত ১০ বছরে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা কানাডাসহ আরও অনেক দেশে পাচার করেছে। উল্লেখ্য যে, তৌফিকার ছেলে থাকেন কানাডায়। এছাড়াও পাচারের অর্থে দুবাই এবং মালয়েশিয়ায় সেকেন্ড হোম হিসেবে কয়েকটি বাড়ি করেছে তৌফিকা-আনিসুল চক্র।

অভিযোগ রয়েছে, প্রতি জেলার চিফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট এবং জেলা জজ নিয়োগ থেকে শুরু করে সাব রেজিস্ট্রার নিয়োগ-বদলি করে হাজার কোটি টাকা অবৈধ অর্জন করেছে এই জুটি। ‘স’ আদ্যাক্ষর দিয়ে নাম) ঢাকার এক (নারী) ডেপুটি রেজিস্ট্রারের মাধ্যমে তৌফিকা হয়ে অবৈধ টাকা যেত আনিসুল হকের হাতে।

আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বিরোধী রাজনৈতিক দল বিএনপির হাজারো নেতাকর্মীর নামে কয়েকশ মামলা হয়। তাদের অনেককে নাশকতার মামলায় জড়িয়ে, ফাঁসিয়ে আনিসুল-বান্ধবী তৌফিকা অর্থ হাতিয়ে নিতেন।

অভিযোগ রয়েছে, অর্থের বিনিময়ে আলোচিত মামলার রায় বদলে দিতেও তিনি ‘বন্ধু’ আনিসুল হককে প্রভাবিত করতেন। তার বিরুদ্ধে ২০১৭ সালে ঢাকার একটি হোটেলে আলোচিত ধর্ষণ মামলার রায় বদল করার অভিযোগ রয়েছে। এছাড়া গুলশানের একটি চাঞ্চল্যকর ধর্ষণ ও হত্যা মামলায় আনিসুল-তৌফিকা জুটির বিরুদ্ধে অর্থ বাণিজ্যের অভিযোগও রয়েছে।

আদালতের একাধিক সূত্রে প্রাপ্ত তথ্য বলছে, তৌফিকা আইনপেশায় আছেন দীর্ঘ ১৬ বছর ধরে। জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধু হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তৌফিকা করিম।

তৌফিকা আইনপেশার সূত্রে স্ত্রী বিয়োগের পর আনিসুল হকের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। যদিও তৌফিকার স্বামী-সন্তান রয়েছে। আনিসুল হকের কল্যাণে ২০১৯ সালে তিনি বেসরকারি উদ্যোক্তা সম্মননাও নেন। লিগ্যাল এসিসটেন্স টু হেল্পলেস প্রিজনার্স অ্যান্ড পার্সনস (এলএএইচপি) নামে তার একটি এনজিও রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যূত হওয়ার আগে ২৬ জুলাই তৌফিকা দেশ ছেড়ে কানাডা পালান বলেও গুঞ্জন রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ঝড়

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

জুন 9, 2026
উপাচার্য নিয়োগ

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুন 9, 2026
অনার্স কোর্স

অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

জুন 9, 2026
Latest News
ঝড়

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

উপাচার্য নিয়োগ

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

অনার্স কোর্স

অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

বরাদ্দ

নবম পে-স্কেলের বরাদ্দ নিয়ে বড় সুখবর

গ্রেপ্তার

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

সম্মাননা দেওয়া হবে

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি ঘটেছে :স্বরাষ্ট্রমন্ত্রী

সই করেননি

রামিসা ধর্ষণ-হত্যা: পূর্ণাঙ্গ রায়ে সই বাকি, ডেথ রেফারেন্স যাচ্ছে হাইকোর্টে

উচ্ছেদ অভিযান

মাঠ-পার্ক দখল মুক্ত করতে সারা দেশে উচ্ছেদ অভিযান

বৃষ্টির আভাস

১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa