Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বাংলাদেশিদের জন্য দুয়ার খুলছে ইউরোপের চার দেশ
আন্তর্জাতিক প্রবাসী খবর

বাংলাদেশিদের জন্য দুয়ার খুলছে ইউরোপের চার দেশ

By Tarek HasanApril 7, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর রোডম্যাপ চূড়ান্ত করে পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু করতে প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী জুন মাসের মধ্যে ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর রোডম্যাপ চূড়ান্ত করা সম্ভব হবে।

ইউরোপ

গত ৩ এপ্রিল পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর রোডম্যাপ চূড়ান্ত করা নিয়ে আলোচনা হয়।

আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রসচিব বলেন, আগামীতে বিশ্বে যে শ্রমিক চাহিদা তৈরি হচ্ছে সেটি দক্ষতার ওপর ভিত্তি করে হবে। এখানে আধা বা অদক্ষ শ্রমিকদের স্থান নেই। ইউরোপে দক্ষ শ্রমিক পাঠানোর রোডম্যাপ চূড়ান্ত করে পাইলট প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। এটি একটি পাইলট প্রকল্প। আমরা মনে করছি, এটি বাস্তবায়নের পর ইউরোপের অন্যান্য দেশগুলো বাংলাদেশ থেকে লোক নিতে আগ্রহী হবে। এটি বাস্তবায়নের জন্য প্রাথমিকভাবে ইউরোপিয়ান ইউনিয়ন ৩০ লাখ ইউরো সহায়তা দেবে।

Advertisement

ইউরোপিয়ান ইউনিয়নের ট্যালেন্ট পার্টনারশিপ স্কিমের অধীনে ইতোমধ্যে জার্মানি, ইতালি, গ্রিস ও রোমানিয়া বাংলাদেশ থেকে কয়েকটি খাতে দক্ষ শ্রমিক নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে বলে জানান মাসুদ বিন মোমেন। তিনি বলেন, ইউরোপে বিভিন্ন খাতে জনবল সংকট রয়েছে। তাদের দক্ষ জনবল দরকার। কিন্তু আমাদের দক্ষ লোকের অভাব আছে।

নার্সিং ও শিপবিল্ডিং সেক্টরে দক্ষ জনশক্তি ইউরোপে রপ্তানির বিষয়ে পররাষ্ট্রসচিব বলেন, আমাদের এখানে এরইমধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কারিকুলাম নার্সিং কোর্সে চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি নতুন কারিকুলামে প্রতি বছর ৩৫ হাজার দক্ষ নার্স বের হয়, তখন আমরা তাদের বিদেশে পাঠানোর বিষয়ে আলোচনা করতে পারব। একইভাবে ইতালি এবং দক্ষিণ কোরিয়াতে শিপ বিল্ডিং খাতে প্রচুর ওয়েল্ডারের চাহিদা রয়েছে। কিন্তু বাংলাদেশ সেটি মেটাতে পারছে না।

ব্রাজিলিয়ান সুন্দরীর সঙ্গে নাইট পার্টিতে ধরা পড়লেন আরিয়ান

বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে কাজ করার অভিজ্ঞতা থাকলেও কোনো সার্টিফিকেট নেই। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলেও জানান মাসুদ বিন মোমেন। হাঙ্গেরি বাংলাদেশের মেগা প্রজেক্ট কাজ করাদের নিতে আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে সরকার কিছু ভাবছে কি না? জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, আমাদের নিজেদের মেগা প্রজেক্ট কাজ করার মতো লোকের দরকার আছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa