Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি বাণিজ্যমন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে বহু মানুষের সর্বনাশ!
অপরাধ-দুর্নীতি গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

বাণিজ্যমন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে বহু মানুষের সর্বনাশ!

By iNews DeskJune 27, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুরের আলমগীর হোসেন। বয়স ২৫ বছর। তার বিরুদ্ধে অভিযোগ বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির নামে ফেসবুক অ্যাকাউন্ট খুলে সেখানে মন্ত্রী ও তার বিভিন্ন কর্মসূচির ছবি পোষ্ট করে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছিলেন।
বাণিজ্যমন্ত্রীর নামে ফেসবুক আইডি খুলে প্রতারণা
মন্ত্রীর আইডি হওয়ায় তার গণসংযোগমূলক কর্মকাণ্ড সংক্রান্ত পোস্টে প্রচুর সংখ্যক লাইক কমেন্ট ও শেয়ার হতো। ফলে অনেক সাধারণ মানুষও আসল আইডি হিসেবে বিশ্বাস করতেন। এ সুযোগে মন্ত্রী এবং বেশকিছু প্রভাবশালী ব্যক্তিবর্গের নামে ম্যাসেঞ্জারে চেটিংয়ের মাধ্যমে চাকরিসহ বিভিন্ন সমস্যার সমাধান করিয়ে দেওয়ার কথা বলে নানাজনের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ আছে আলমগীরের বিরুদ্ধে।

সিআইডি সাইবার সাপোর্ট সেন্টারে এমন একজন ভুক্তভোগীর অভিযোগ পেয়ে পুলিশের বিশেষ এক টিম অনুসন্ধানে নামে। তদন্ত এবং বিশ্লেষণের এক পর্যায়ে এ ঘটনার পুরোপুরি সত্যতা পায় সাইবার টিম। দ্রুত অভিযুক্তের পরিচয় এবং অবস্থান সনাক্ত করা হয়।

পরে গত ২৬ জুন রোববার রাতে সিআইডি সাইবার পুলিশ গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুরে অভিযান পরিচালনা করে প্রতারণার কাজে জড়িত থাকার অপরাধে মো. আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে।

সিআইডি জানায়, আটক যুবক দীর্ঘদিন ধরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ বিভিন্ন এমপি-মন্ত্রীদের ছবি ও নাম-পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডির মাধ্যমে প্রতারণার ফাঁদ তৈরি করেছিল।

Advertisement

বাণিজ্য মন্ত্রীর নামে ফেক ফেসবুক অ্যাকাউন্ট খুলে বিভিন্ন এলাকার চাকরি প্রত্যাশীদের বিশেষ করে মেয়েদের টার্গেট করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয় আলমগীর।

অসহায় অনেক ভুক্তভোগীর আস্থা অর্জন করে কৌশলে তাদের কাছ থেকে ব্যক্তিগত ছবি নিয়ে পরবর্তীতে সে সকল ছবি অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায় করা হতো। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের ফেক আইডি তৈরি করে গোপন ছবি ও ভিডিও ছেড়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে।

গ্রেপ্তার আলমগীরের বিরুদ্ধে কাফরুল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। তার কাছ থেকে প্রতারনায় ব্যবহৃত চারটি মোবাইল সেট এবং নয়টি সীম উদ্ধার করা হয় বলে জানিয়েছে সিআইডি।

পদ্মার গহীন অতল গর্ভে তলিয়ে গেছে বিএনপি’র নেতিবাচক রাজনীতি

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

September 14, 2026
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026

Latest News

নওখন্ডা জামে মসজিদের কমিটি গঠন: সভাপতি বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক আল-আমিন

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa