Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ
আন্তর্জাতিক শিক্ষা

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

By iNews DeskJuly 2, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডির প্রোগ্রামে অধ্যায়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। ‘নাইট-হেনেসি স্কলার্স’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য সকল দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আবেদনের শেষ সময় ৯ অক্টোবর ২০২৪।

stanford

Advertisement

নাইকি কোম্পানির প্রতিষ্ঠাতা ফিল নাইট ও তার স্ত্রী পেনি নাইট স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ৪০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেন। ফিল নাইট এবং বিশ্ববিদ্যালয়ের দশম সাবেক প্রেসিডেন্ট জন হেনেসির নাম অনুসারে এর নামকরণ করা হয়। প্রোগ্রামটি সাধারণত তিন বছর পর্যন্ত একাডেমিক খরচ বহন করে থাকে, কিন্তু কোনো শিক্ষার্থী যদি একাধিক কিংবা যৌথ প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে হোম ডিপার্টমেন্ট সামঞ্জস্যপূর্ণ ফান্ডের ব্যবস্থা করে থাকে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় হলো বিশ্বের মধ্যে সেরা একটি বিশ্ববিদ্যালয়। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষার্থীরা এখানে পড়তে যায়। তাছাড়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাইট-হেনেসি স্কলার্স প্রোগ্রাম বিশ্বজুড়ে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিয়ে থাকে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে যোগ্যতার ভিত্তিতে সবার সুযোগ থাকে এই প্রোগ্রামে অংশগ্রহণের। প্রতিবছর প্রায় ১০০ শিক্ষার্থীকে এই স্কলারশিপ দেয়া হয়।

সুযোগ-সুবিধা

* সম্পূর্ণ টিউশন ফি ও আনুষঙ্গিক খরচ দেয়া হবে।
* আবাসন ব্যবস্থা প্রদান করবে।
* একাডেমিক ব্যয়ের জন্য উপবৃত্তি (বোর্ড, বই, একাডেমিক ও শিক্ষামূলক উপকরণ সরবরাহ) স্থানীয় যাতায়াত ও প্রয়োজনীয় হাতখরচ দেয়া হবে।
* ইকোনমি ক্লাসের ভ্রমণ ভাতা দেয়া হবে।
* দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা বিভিন্ন একাডেমিক অর্জনের জন্য অতিরিক্ত ফান্ড নিতে পারবেন।

আবেদনের যোগ্যতাসমূহঃ

* স্নাতকোত্তরের জন্য স্নাতক ডিগ্রি এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর থাকতে হবে।।

* একাডেমিক ফলাফল ভালো হতে হবে।

* ইংরেরি ভাষায় দক্ষ হতে হবে।

* আবেদনকারীকে পূর্ণকালীন স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন ডিগ্রি—এমএ, এমবিএ, এমএফএ, এমএল, এলএলএম, ডিএমএ ইত্যাদি এবং পিএইচডি প্রোগ্রামে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকতে হবে।

* ২০১৮ খ্রিষ্টাব্দ কিংবা এর পরবর্তী সময়ে স্নাতক পাস করে থাকলে আবেদন করা যাবে।

* মার্কিন সেনাবাহিনীতে যাদের অবদান থাকবে, তারা আবেদনের জন্য দুই বছর বেশি সময় পাবেন।

প্রয়োজনীয় কাগজপত্র

* প্রবন্ধ।

* একাডেমিক সকল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট।

* একটি ভিডিও স্টোরি।

* এক পৃষ্ঠার জীবনবৃত্তান্ত।

* অনলাইন আবেদন ।

* ২৫০ শব্দের মধ্যে শর্ট প্রশ্নের উত্তর এবং ৬০০ শব্দের মধ্যে নিজেকে নিয়ে রচনা লিখে জমা দিতে হবে।

* স্ট্যান্ডার্ডাইজড টেস্ট স্কোর।

* দুটি রেকমেন্ডেশন লেটার।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ভিজিট করুন- https://shorturl.at/jwaBX

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa