মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, শুক্রবারের মধ্যে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা শুরু হওয়া ‘সম্ভব।’ বুধবার (২২ এপ্রিল) নিউইয়র্ক পোস্ট এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, পাকিস্তানি কর্মকর্তারা তাদের জানিয়েছেন, আগামী ‘৩৬ থেকে ৭২ ঘণ্টার’ মধ্যে আলোচনা সম্ভব হতে পারে।
নিউইয়র্ক পোস্ট যখন ট্রাম্পকে এ বিষয়ে জানায়, তখন মার্কিন প্রেসিডেন্ট ক্ষুদেবার্তায় এর উত্তর দেন: ‘এটা সম্ভব! প্রেসিডেন্ট ডিজেটি।’
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
মঙ্গলবার ট্রাম্প জানিয়েছিলেন, তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবেন, যা বুধবার সন্ধ্যায় শেষ হওয়ার কথা ছিল। এর উদ্দেশ্য হলো, যুদ্ধ শেষ করার জন্য একটি ‘একীভূত প্রস্তাব’ তৈরির জন্য ইরান সরকারকে আরো সময় দেওয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


