‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এর নতুন পর্বে অতিথি হিসেবে হাজির হচ্ছেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

এর আগের বিভিন্ন পর্বে দুই বাংলার শোবিজ অঙ্গনের একাধিক তারকা অংশ নিয়েছেন। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠানে যুক্ত হলেন সজল।
জায়েদ খান বলেন, প্রথমবারের মতো আমরা একসঙ্গে মুখোমুখি হয়েছি। সজলের সঙ্গে অনেক আড্ডা ও খুনসুটি হয়েছে। তার জনপ্রিয় গান ‘কন্যা’র সঙ্গে আমরা একসঙ্গে পারফর্মও করেছি। আশা করি, দর্শকরা এবারের পর্বটিও উপভোগ করবেন।
জানা গেছে, অনুষ্ঠানে অংশ নিয়ে সজল তার অভিনয় জীবনের নানা অভিজ্ঞতা, স্মৃতি এবং ব্যক্তিগত কিছু অজানা গল্প শেয়ার করেছেন।
নতুন এই পর্বটি আগামী শুক্রবার (৫ জুন) বাংলাদেশ সময় রাত ৮টায় প্রচারিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



