Advertisement

জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার তোপের মুখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয়সভা চলাকালীন সময়ে উপজেলার বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নুরুজ্জামান চৌধুরী বিপ্লবকে পুলিশের কাছে হস্তান্তর করেছেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদুল হাসান।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহামুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, দুপুরের দিকে উপজেলা পরিষদ হলরুমে মাসিক আইনশৃঙ্খলা ও সমন্বয় সভা চলছিল। এসময় স্থানীয় ছাত্র সমন্বয়কের একাংশের ছাত্র ও কিছু জনতা হলরুমে ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং বালিঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লবকে ঘিরে স্লোগান দিতে থাকেন। এসময় হলরুমের বাহিরে এক প্রকারের হট্রগোল সৃষ্টি হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছাত্র সমন্বয়কের দু’জন প্রতিনিধিকে হলরুমের ভেতরে নেয়া হয়। পরবর্তীতে তাদের সঙ্গে কথা বলে ওই চেয়ারম্যানকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটি পুলিশ বলতে পারবে।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলী জানান, ঘটনাস্থল থেকে ইউপি চেয়ারম্যান আটকের পর থানা হেফাজতে নিয়ে পরে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলার বিষয়টি ডিবি পুলিশ বলতে পারবে।

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. আসাদুজ্জামান জানান, জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় পাঁচবিবি বালিঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লবকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.