Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ সৈয়দপুরে ফুলকপির বাম্পার ফলনে খুশি কৃষকরা
বিভাগীয় সংবাদ রংপুর

সৈয়দপুরে ফুলকপির বাম্পার ফলনে খুশি কৃষকরা

By Shamim RezaNovember 1, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরের সবজি গ্রাম বোতলাগাড়িতে কৃষকরা ফুলকপি, বাঁধাকপিসহ শীতের শাকসবজি আবাদ করে লাভবান হচ্ছেন। এসব শাক-সবজি আগাম বাজারে আসায় দামও পাচ্ছেন ভালো কৃষকরা। কৃষি বিভাগের পরামর্শে এসব শাক-সবজির আবাদ কৃষকের আশির্বাদ হয়েছে।

ফুলকপি

Advertisement

উপজেলার কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙালিপুর, বোতলাগাড়ি ও খাতামধুপুর ইউনিয়নে শুরু হয়েছে সবজি চাষের ব্যস্ততা। এরমধ্যে সবচেয়ে আগে সবজি বাজারে আনেন উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের বিভিন্ন গ্রামের কৃষকরা। শীতকালীন মূলা, ফুলকপি, পাতা কপি, সিম, টমেটো, লালশাক, পালংশাক, পুঁই শাক উল্লেখিত এলাকার কৃষকরা আগেই বাজারে নিয়ে আসেন।

উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন। চলতি মৌসুমে অধিক লাভের আশায় ফুলকপি চাষাবাদ করেছেন এই ইউনিয়নের বড়দহ গ্রামের আবুল হোসেন। সঠিক পরিচর্যা ও আবহাওয়া অনুকুলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে তার। আগাম জাতের এ সবজি চাষ করে দাম বেশি পাওয়ায় তার চোখেমুখে হাসির ঝিলিক। তার এই চাষাবাদ দেখে ওই ইউনিয়ন এর প্রায় ২০ কৃষক ঝুকে পড়েছেন এই আবাদে। শুধু বোতলাগাড়ি ইউনিয়নের শাক-সবজির চাষাবাদে সৈয়দপুরের চাহিদা মিটিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা উপজেলার হাট বাজারে সরবরাহ করা হচ্ছে।

কৃষক আবুল হোসেন বলেন, ‘আবহাওয়া অনুকুলে থাকায় চলতি মৌসুমে তিনি ৪ একর জমিতে ফুলকপি চাষাবাদ করেছেন। এর মধ্যে প্রায় ২ একর জমির ফুলকপি বাজারে বিক্রি করেছেন। এতে খরচের ৩ গুন লাভ হয়েছে। আবহাওয়া অনুকুলে থাকলে বাকি জমির ফুলকপি বিক্রি করে যথেষ্ট লাভবান হবেন।’

তিনি আরও বলেন, ‘কৃষি কর্মকর্তাদের পরামর্শে আগাম জাতের ফুলকপি বা বাধাকপির চাষাবাদ করলে সব কৃষকই লাভবান হবেন।’

ওই ইউনিয়নের আরেক কৃষক রফিকুল ইসলাম জানান, আবুল হোসেনের চাষাবাদ দেখে তিনি ৩ একর জমিতে ফুলকপি, ২ একর জমিতে বাঁধাকপি ও ১ একর জমিতে সিমের চাষাবাদ করেছেন। গত মৌসুমে চাষাবাদ করে যে পরিমান ক্ষতি হয়েছে, বর্তমান মৌসুমে তার কয়েকগুন বেশি লাভবান হবেন বলে আশা করছেন তিনি। ভরা মৌসুমে এসব সবজির চাষাবাদ করলে বাজারে দাম তেমন একটা পাওয়া যায় না বলেই এবারে আগাম চাষাবাদ করেছেন বলে জানান।

সবজি বিক্রেতা আলমগীর কবির বলেন, সৈয়দপুরের বাজারে শীতকালীন সবজি উঠতে শুরু করেছে। ভাল মানের ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। টমেটো ১৩০ টাকা, মুলা ও বাঁধাকপি ৬০ টাকা ও সিম বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। এসব সবজি আগাম চাষাবাদ করে বাজারে উঠার কারনেই দাম চড়া। তবে মাসখানেক পর দাম এমনটা থাকবে না বলে জানান তিনি।

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভুষণ রায় বলেন, ‘সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়ন ও বাঙ্গালীপুর ইউনিয়নে সবজির আগাম চাষাবাদ হয়। এই দুই ইউনিয়ন এর কৃষকদের চাষাবাদের কারণে সৈয়দপুরের চাহিদা মিটিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন অঞ্চলে তা সরবরাহ করা হয়। কৃষকরা কৃষি অধিদপ্তরের পরামর্শ মতে চাষাবাদ করেন তাহলে কোন কৃষকই লোকসানের কবলে পড়বেন না।’

https://inews.zoombangla.com/sas-hote-cholasa-smartphone-ar/

তিনি বলেন, ‘এবছর লক্ষ্যমাত্রা অনুযায়ী আগাম সবজির চাষ করেছেন কৃষকরা। যা বাজারে উঠতে শুরু করেছে। এতে ভালো পয়সা পাচ্ছেন কৃষকরা।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

July 7, 2026
মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

July 7, 2026
জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

July 7, 2026

Latest News

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

মাটিচাপা পড়ে নারী

কক্সবাজারে ফের পাহাড় ধস, মাটিচাপা পড়ে নারীর মৃত্যু

জেলে তালিকা

চরফ্যাশন জেলে তালিকা হালনাগাদ করণ সভা অনুষ্ঠিত

Student

পরীক্ষার খাতায় শিক্ষককে ‘আব্বু’ ডেকে নম্বর চাইলেন শিক্ষার্থী

Bandarban

ভারী বর্ষণ, বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা

স্ত্রীকে শাবল দিয়ে হত্যা

পাশের ঘরে ঘুমাতে বলায় স্ত্রীকে শাবল দিয়ে হত্যা, মামলা

Shaturia Thana

গৃহবধূর ঝুলন্ত মরদেহের পাশে পড়ে ছিল রক্তমাখা বটি, স্বামী আটক

PM

জননিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনীকে প্রধানমন্ত্রীর আহ্বান

Ghior thana

পিস ফলের লোভ দেখিয়ে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

৪ ভাই গ্রেপ্তার

মায়ের ‘ধর্ষককে’ হত্যার ঘটনায় ৪ ভাই গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa