গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মমিন মিয়া (৫) নামে এক বাকপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করেন। নিহত মমিন উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের চর বালুয়া গ্রামের বাকপ্রতিবন্ধী মতিয়ার রহমানের ছেলে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুরে মায়ের সঙ্গে গোসল করতে নেমে বাঙালি নদীতে ডুবে যায় মমিন। এরপর পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাকে খোঁজাখুঁজি করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও ডুবুরি না থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান চালানো সম্ভব হয়নি।
পরদিন বুধবার দুপুরে বাড়ির পাশের নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠতে দেখা যায়। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক জানান, কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



