Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ঢাকা ঘিওরে দুই গৃহবধুকে গ-ণ-ধ-র্ষ-ণ! অভিযোগ দায়েরের আগেই গ্রে-ফ-তা-র ৭
ঢাকা বিভাগীয় সংবাদ

ঘিওরে দুই গৃহবধুকে গ-ণ-ধ-র্ষ-ণ! অভিযোগ দায়েরের আগেই গ্রে-ফ-তা-র ৭

By Saiful IslamDecember 5, 2023Updated:December 5, 20232 Mins Read

সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জে দুই গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে ঘিওর পুলিশ। সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে ধর্ষণের শিকার ওই দুই গৃহবধুকে সঙ্গবদ্ধ ধর্ষণ করে বলে জানায় পুলিশ।। ঘটনার রাতেই পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে।

ঘিওরে দুই গৃহবধুকে গ-ণ-ধ-র্ষ-ণ! অভিযোগ দায়েরের আগেই গ্রে-ফ-তা-র ৭

Advertisement

ধর্ষণের অভিযোগে সাত জনকে আটকের পরদিন মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সংঘবদ্ধ ধর্ষণের শিকার একজন গৃহবধু ঘিওর থানায় ৮ জনের নাম উল্লেখ করে এবং আরো অজ্ঞাত ৩/৪ জনের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। এরপর দুপুরের দিকে ঘিওর থানা পুলিশ ধর্ষণের মামলা এন্ট্রি করে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই গৃহবধুকে ধর্ষণের প্রাথমিক আলামত মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, জেলার দৌলতপুর থেকে কাজ সেরে সোমবার সন্ধ্যায় একটি অজ্ঞাতনামা অটোরিক্সা যোগে ওই দুই গৃহবধু ঘিওরের পয়লা মোড় নামক স্থানে উপস্থিত হলে চালক তাদেরকে গাড়ি থেকে নামিয়ে দেয়। পরে তারা দুজন পায়ে হেঁটে কিছুদূর এগিয়ে আসলে মো. হৃদয় খান (২৩), শহীদ রানা (২৫), শাহ আলম (২৬), রনি মিয়া (২০), ফয়সাল ব্যাপারী (২০), তামিম হোসেন (২৬), সাকিব হোসেন (৩০), হাসান আলী (৪৫), তাদের পথ গতিরোধ করে। পরে তাদের দুজনের কাছে মোবাইল নাম্বার চায়, তারা মোবাইল নাম্বার দিতে অস্বীকার করলে, হৃদয় খান এক গৃহবধুকে থাপ্পড় মেরে ফেলে দেয়, এতে ওই গৃহবধু সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর সে যখন দাঁড়াতে যায় তখন হৃদয় খানের সাথে থাকা অন্যান্য সহযোগীরা তার সাথে থাকা মোবাইল ফোন, নগদ অর্থ সহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয় এবং জোরপূর্বক তাদেরকে রাস্তার পাশের ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে ৭ জনসহ আরও ৩-৪ জন মিলে তাদের ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করে। ধর্ষণের শিকার হওয়া দুই নারীর বাড়ী দৌলতপুর উপজেলার খলসি ইউনিয়নে।

এরপর মঙ্গলবার সকালে গণধর্ষণের শিকার ওই দুই গৃহবধুর মধ্যে একজন বাদী হয়ে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন। ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ৯(৩)/৩০ তৎসহ ১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড রুজু হয়।

এ বিষয়ে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুর রহমান বলেন, গতকাল সন্ধ্যায় দুই গৃহবধু ধর্ষণের শিকার হয়েছে। রাত সাড়ে ১০টার দিকে ঘটনাটি জানতে পারি। এরপর তাৎক্ষণিক অভিযান চালিয়ে ধর্ষণের অভিযোগে রাতেই সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং আসামিদের আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ ব্যাপারে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: কাজী এ কে এম রাসেল জানান, ধর্ষণের শিকার ওই দুই নারীকে হাসপাতালে আনা হয়নি। তবে থানা থেকে তাদের ধর্ষণসংক্রান্ত প্রাথমিক আলামত পাঠিয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026
গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

July 22, 2026
মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

July 22, 2026

Latest News

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

কিশোরী

অতিরিক্ত শাসনে বাসা থেকে বের হয়ে গেলো কিশোরী, ২০ দিনেও মেলেনি সন্ধান!

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa