Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যাত্রার তিন দিনের মাথায় অগভীর পানিতে আটকে গেলো ‘গঙ্গা বিলাস’
আন্তর্জাতিক

যাত্রার তিন দিনের মাথায় অগভীর পানিতে আটকে গেলো ‘গঙ্গা বিলাস’

By Saiful IslamJanuary 17, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : যাত্রা শুরুর তিন দিনের মাথায় অগভীর পানিতে আটকে গেল বিশ্বের দীর্ঘতম নৌবিহার ‘গঙ্গা বিলাস’। গত শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বিলাসবহুল প্রমোদতরণীর উদ্বোধন করেন।

গঙ্গা বিলাস

Advertisement

উত্তরপ্রদেশের বারানসীর রামনগরের সন্ত রামদাস ঘাট থেকে এই নৌবিহার তার যাত্রা শুরু করে বিহার-ঝাড়খণ্ড-কলকাতা-বাংলাদেশ হয়ে আগামী ১ মার্চ তা পৌঁছানোর কথা আসামের ডিব্রুগড়ে। ওই নৌবিহারে সুইজারল্যান্ডের ৩২ জন পর্যটক রয়েছেন।

কিন্তু গঙ্গা নদীতে কম পানি থাকার কারণে বিহারের ছাপড়ার দড়িগঞ্জ নামক জায়গায় মাঝ গঙ্গায় তা আটকে যায় এবং সেখানেই সেটি নোঙর করে। জানা গেছে, পর্যটকদের ‘চিরান্দ’ নামক একটি প্রত্নতাত্ত্বিক জায়গা দর্শনের জন্য গঙ্গা তীরে নোঙর করার কথা ছিল নৌবিহারটির। কিন্তু তার আগেই এই বিপত্তি।

এ ঘটনার সামনে আসার পরই রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (এসডিএমএ) একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদের নিরাপদে উদ্ধার করে। এরপর একটি ছোট্ট বোটে করে পর্যটকদের দক্ষিণ পূর্বছাপড়ার ‘চিরান্দ শরণ’এ পৌঁছে দেওয়া হয়।

ঘটনাটি সম্পর্কে বলতে গিয়ে ছাপড়ার সিও সতেন্দ্র সিং জানান, চিরান্দে পর্যটকদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। এসডিএমএ’এর টিম ঘাটে মোতায়েন রয়েছে, যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া যায়। গঙ্গা নদীতে পানি কম থাকার কারণে নৌবিহারকে তীরে আনতে সমস্যা হচ্ছে। তাই ছোট ছোট বোট দিয়ে পর্যটকদের আনার চেষ্টা করা হচ্ছে।’

দীর্ঘ ৩,২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে এই নৌবিহার। গোটা যাত্রাপথ অতিক্রম করতে সময় লাগবে প্রায় ৫১ দিন। এই যাত্রাপথে ভারতের পাঁচটি রাজ্যের পাশাপাশি বাংলাদেশের জলপথ ছুয়ে যাবে। সেক্ষেত্রে প্রায় ২৭টি নদী প্রণাণির মধ্য দিয়ে যাবে এবং যাত্রাপথে ৫০ টিরও বেশি দর্শনীয় স্থান পরিদর্শনের জন্য ওই স্টপেজগুলোতে দাঁড়াবে নৌবিহারটি। এর মধ্যে রয়েছে সুন্দরবন ডেল্টা, গঙ্গা আরতি, অসমের মায়ং’এর কালো জাদু এবং কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের মতো পার্ক। যাত্রাপথেই পরিযায়ী পাখি, কাছিম, পাখির কলতান, বীচের সৌন্দর্য উপভোগ করা যাবে।

গঙ্গা বিলাস নামের এই নৌবিহারের দৈর্ঘ্য ৬২.৫ মিটার, প্রস্থ ১২.৮ মিটার। এতে ১৮টি স্যুট আছে, সেই সাথে আছে এলইডি টিভি, স্মোক ডিটেক্টর লাইফ জ্যাকেট, ফ্রেঞ্চ ব্যালকনি, রেস্তোরা, স্পা, সানডেক ইত্যাদি। এই নৌবিহারে ৩৬ জন পর্যটক ও প্রায় ৪০ জন ক্রু মেম্বারসহ প্রায় ৮০ যান মানুষের থাকার বন্দোবস্ত আছে।

ক্ষেত্রবিশেষে প্রতিদিন যাত্রীপিছু এই যাত্রার জন্য টিকিটের দাম ধার্য করা হয়েছে প্রায় ২৫ হাজার রুপি, সেক্ষেত্রে ৫১ দিনের যাত্রার জন্য যাত্রীপিছু খরচ পড়বে প্রায় ১৩ লাখ রুপি।

‘১ শতাংশ ধনীর কবজায় ভারতের ৪০ শতাংশ সম্পদ’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

July 3, 2026
রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

July 3, 2026
খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

July 3, 2026

Latest News

ইরান সামরিক প্রধান

খামেনির ‘রক্তের প্রতিশোধ’ নেওয়ার অঙ্গীকার ইরান সামরিক প্রধানের

রুশ যুগলের কাণ্ড

নিউইয়র্কে ১০২ তলা ভবনের চূড়ায় উঠে রুশ যুগলের কাণ্ড

খামেনি

প্রদর্শিত হয়েছে ৫ কফিন, খামেনি ছাড়া রয়েছে যাদের মরদেহ

Oil

বিশ্ববাজারে বাড়ল জ্বালানি তেলের দাম

শক্তিশালী ভূমিকম্প

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিশ্বের বৃহত্তম মুসলিম-প্রধান দেশ

Khameni-coffine

শেষ বিদায়ের প্রস্তুতি, খামেনির কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা

asia-market

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

বাবার জানাজা

নিরাপত্তা শঙ্কায় বাবার জানাজায় থাকবেন না মোজতবা খামেনি

Tea

অফিসে বেঁচে যাওয়া চা-বিস্কুট নেওয়ায় ১৭ বছরের চাকরি হারালেন পিয়ন

জাপান

ইয়েনের দরপতন ঠেকাতে কৌশল বদলাচ্ছে জাপান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa