Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ব্র্যান্ডের আদলে গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন নরসিংদীর যুবক
Suggest Entertainment News ঢাকা বিভাগীয় সংবাদ

ব্র্যান্ডের আদলে গাড়ি বানিয়ে তাক লাগিয়ে দিলেন নরসিংদীর যুবক

By Shamim RezaJuly 26, 2022Updated:July 26, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, কেবল একান্ত প্রচেষ্টায় বানিয়ে ফেলেছেন শখের গাড়ি। মাত্র আড়াই লাখ টাকায় নরসিংদীর প্রবাসফেরত কাউসার আহমেদের তৈরি পরিবেশবান্ধব জিপ গাড়িটি এলাকায় বিস্ময় সৃষ্টি করেছে। সহযোগিতা পেলে কম খরচে নামি-দামি ব্র্যান্ডের আদলের গাড়িও বানাতে চান মেধাবী এই তরুণ।

গাড়ি

Advertisement

ঘোড়াশাল পৌরসভার আঁকাবাঁকা রাস্তা ধরে চলছে টয়োটাসাজ মডেলের জিপটি। তবে এটি আসল টয়োটাসাজ নয়। এর আদলেই তৈরি করেছেন কাউসার আহমেদ।

জীবিকার সন্ধানে পাড়ি জমান প্রবাসে। ড্রাইভিং পেশায় কাজ করেন ১২ বছর। দেশে ফিরে কাজ নেন বেসরকারি প্রতিষ্ঠানে। এদিকে বাবার কাছে মেয়ের বায়না, গাড়ি চাই। সাধ্য নেই বলেতো স্বাদ অপূর্ণ থাকতে পারে না।

মেয়ের আবদার পূরণে দেশি যন্ত্রাংশ দিয়ে নিজেই বানিয়ে ফেলেন ‘শখের জিপগাড়ি’।

গাড়ি নির্মাতা কাউসার আহমেদ বলেন, “পূর্ব অভিজ্ঞতা ছিল, বিদেশে ড্রাইভিং করতাম। চিন্তা করলাম, বাচ্চাকে একটা গাড়ি উপহার দিব। সেই থেকে পাঁচ সিটের একটি গাড়ি নির্মাণ করা।”

কাউসার আহমেদের মেয়ে রাফিয়া আক্তার বলেন, “বাবাকে বলি একটা গাড়ি কিনে দাও। পরে বাবা এই গাড়িটা বানিয়ে দেন।”

সহযোগিতা পেলে বাণিজ্যিকভাবে গাড়ি তৈরি করতে চান কাউসার।

কাউসার আহমেদ আরও বলেন, “যদি কোন সরকারি বা বেসরকারি কোম্পানি এগিয়ে আসে তাহলে বিশ্বের নামীদামী ব্রান্ডের গাড়ি তৈরি করতে সক্ষম হব।”

আগ্রহ নিয়ে দেখেন স্থানীয়রা। কাউসারের সফলতায় তার পাশে থাকার আহ্বানও তাদের।

এলাকাবাসীরা জানান, “বাংলাদেশে এই ডিজাইনের গাড়ি নাই। এই সব গাড়ি যদি আর বের হয় তাহলে গরিবের জন্য ভাল হবে। বাংলাদেশ সরকার এই গাড়িটার অনুমোদন দিলে আমাদের রাস্তার জন্য এটি উপযোগী হবে।” নজর কেড়েছে স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের। সহযোগিতার আশ্বাস তাদের।

ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ হোসেন তুষার বলেন, “এটা যদি সে বাণিজ্যিকভাবে কাজ করতে চায় তাহলে অবশ্যই পৌরসভা থেকে তাকে সহযোগিতা করতে চাই।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আফসানা চৌধুরী বলেন, “প্রশাসন ইতিবাচকভাবে সহযোগিতা করতে প্রস্তুত। এ ক্ষেত্রে যদি উনি জেলা প্রশাসকের সঙ্গে দেখা করতে চান তাহলে আসতে পারেন।” গাড়িটি তৈরিতে সময় লাগে একমাস। ৪০ টাকার বিদ্যুৎ খরচে চলে ১৩০ কিলোমিটার।

সূত্র : আরটিভি অনলাইন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

June 21, 2026
Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

June 21, 2026
আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

June 21, 2026

Latest News

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

শিবির নেতা খুন

গাইবান্ধায় শিবির নেতা খুন, নেপথ্যে কী?

যুবদল নেতা মাসুদ

আলোচিত যুবদল নেতা মাসুদ হত্যার মূল পরিকল্পনাকারী আইয়ুব গ্রেপ্তার

গৃহিণীর মৃত্যু

নারকেল গাছ ভেঙে পড়ে গৃহিণীর মৃত্যু

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa