বর্তমান সময়ে বয়স নির্বিশেষে অনেকেই হাড়ের জয়েন্ট বা গাঁটের ব্যথায় ভুগছেন। কিন্তু অনেক সময় দৈনন্দিন ছোটখাট অভ্যাস বা ভুলের কারণে এই ব্যথা ক্রমে তীব্র হয়ে ওঠে। চলুন জানি কোন কোন কাজ বা অভ্যাস আমাদের অজান্তে জয়েন্ট পেইন বাড়িয়ে দিচ্ছে।

১. দীর্ঘক্ষণ বসে থাকা
অনেকেই দীর্ঘ সময় ধরে একই জায়গায় বসে কাজ করেন। এর ফলে জয়েন্টে তরল বা ফ্লুইড জমে যায়, যা পেশিতে টান সৃষ্টি করে এবং জয়েন্ট শক্ত হয়ে ব্যথা শুরু হয়। তাই মাঝেমধ্যে উঠে হাঁটাচলা করা বা স্ট্রেচিং করা জরুরি।
২. ভুল জুতো নির্বাচন
পায়ের ধরন অনুযায়ী সঠিক জুতো না পরলে গোড়ালি, হাঁটুর ও কোমরের ব্যথা দেখা দিতে পারে। অত্যধিক হিলের জুতো বা একেবারে পাতলা চটি এড়ানো ভালো। আরামদায়ক, পা ঢাকা ফ্ল্যাট জুতো সবচেয়ে নিরাপদ।
৩. ভুল ভঙ্গিতে বসা বা কাজ করা
মোবাইল বা ল্যাপটপে কাজ করার সময় ঘাড় ঝুঁকিয়ে থাকা, ঘাড় উঁচু করে টিভি দেখা বা অতিরিক্ত উঁচু বালিশে ঘুমানো ঘাড় ও পিঠের ব্যথার মূল কারণ। সঠিক ভঙ্গিতে বসা ও ঘুমানো গুরুত্বপূর্ণ।
৪. শরীরে পানির অভাব
যখন শরীর পর্যাপ্ত পানি পায় না, তখন এটি ডিহাইড্রেটেড হয়ে যায়। এতে জয়েন্টের সংযোগস্থলে ব্যথা বেড়ে যেতে পারে। তাই প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান নিশ্চিত করা উচিত।
৫. শরীরচর্চায় অবহেলা
ব্যায়ামের সময় পেশিতে টান বা ছোটখাট চোটকে অবহেলা করলে তা পরে বড় ধরনের জয়েন্ট পেইনের কারণ হয়ে দাঁড়ায়। নিয়মিত সঠিকভাবে শরীরচর্চা করা জরুরি।
শরীরের জয়েন্ট সুস্থ রাখতে দৈনন্দিন ছোট অভ্যাসগুলো ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সূত্র: এবিপি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


