আন্তর্জাতিক ডেস্ক : কাপড় বিক্রি করে হলেও জনগণকে কম দামে আটা খাওয়ানোর প্রতিশ্রুতি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। স্থানীয় সময় রোববার (২৯ মে) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঠাকারায় একটি জনসভায় অংশ নিয়ে এই প্রতিশ্রুতি দেন।

শাহবাজ

জনসভায় অংশ নিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী মাহমুদ খানকে আল্টিমেটাম দিয়ে শাহবাজ শরীফ বলেন, ২৪ ঘণ্টার মধ্যে ১০ কেজি আটার দাম ৪০০ রুপিতে নেমে না আসলে কাপড় বিক্রি করে জনগণকে কম দামে আটা খাওয়াবো।

ইমরান খানের ক্ষমতা হারানোর পর থেকে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা চলছে। ভাষণে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ তুলে শাহবাজ শরীফ বলেন, তিনি দেশকে সর্বকালের সর্বোচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্ব উপহার দিয়েছেন।

এ সময় ইমরান খানের সরকারের সমালোচনাও করেন শাহবাজ শরীফ। পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ইমরান খান ৫০ লাখ মানুষকে বাড়ি ও এক কোটি মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি এটি পূরণে ব্যর্থ হয়েছেন।

আলু ভাজার ২টি ভিন্ন রেসিপি

গত মাসে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পরে গত ১১ এপ্রিল দেশটির পার্লামেন্টে ১৭৪ সদস্যের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হন মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা শাহবাজ শরিফ । তিনি প্রথমবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হন ১৯৯৭ সালে। তখন তার ভাই নওয়াজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.