আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নিয়ে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়েছে ইসরাইল। এরই মধ্যে হা.মাসের বিরুদ্ধে তিন ধাপে যু.দ্ধ পরিকল্পনাও করা হয়েছে। এর উদ্দেশ্য – হা.মাসকে ধ্বং.স করে গাজায় একটি ‘নতুন নিরাপত্তা শাসনব্যবস্থা’ প্রতিষ্ঠা করা।

ইসরাইল

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ২০০৫ সালে ইসরাইল গাজা থেকে সেনা প্রত্যাহার করে নেয়। পরে অঞ্চলটির ওপর নৌ, স্থল, এমনকি আকাশ অবরোধও আরোপ করে। ২০০৬ সালে হা.মাস গাজার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর ২০০৭ সালে ইসরাইল গাজার ওপর অবরোধ আরও কঠিন করে। এরপর গাজাকে কেন্দ্র করে ইসরাইল ও হামা.স একাধিকবার সংঘাতে জড়িয়ে পড়ে।

সর্বশেষ চলতি মাসের ৭ অক্টেবর ইসরাইলে অতর্কিত রকেট হামলা করে হামা.স। একই সঙ্গে ইসরাইলের প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশটির ভেতরে ঢুকে পড়ে হামা.স যো.দ্ধারা। তাদের এ হামলায় ইসরাইলের ১৪০০ মানুষ নিহত হন। আর আহত হন অন্তত চার হাজার। গত ৫০ বছরের ইতিহাসে কোনও হামলায় ইসরাইলের এত মানুষের প্রাণ গেল!

হামা.সের এ হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। ওই হামলার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও হামলা অব্যাহত রেখেছে তারা। এসব হামলায় গাজায় চার হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন অন্তত ১৫ হাজার। তবে শনিবার রাতে ইসরাইল জানিয়েছে, তারা রোববার থেকে এ হামলা আরও জোরদার করবে।

এমন পরিস্থিতির মধ্যেই গাজা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত। তিনি জানান, গাজায় হামা.সের সরকারব্যবস্থা ও সামরিক সক্ষমতা ধ্বংস করতে তিন ধাপে যু.দ্ধ চালানো হবে। এর মধ্যদিয়ে হা.মাসকে নির্মূল করা হবে।

তিনি বলেন, এখন যু.দ্ধের প্রথম ধাপ চলছে। এ ধাপে ফিলিস্তিনি ভূখণ্ডে হামা.সকে নিরস্ত্রীকরণ ও তাদের অবকাঠামোকে ধ্বংস করা হবে।

ইসরাইলি পার্লামেন্ট নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির সামনে গ্যালান্ত জানান, পরবর্তী ধাপগুলো কয়েক দিন, কয়েক সপ্তাহ বা কয়েক মাসে শেষ হয়ে যাবে – এমনটা ভাবা যাবে না। তবে এ তিন ধাপ যু.দ্ধের চূড়ান্ত লক্ষ্য হলো—‘এই অঞ্চলে (গাজায়) একটি নতুন ‘নিরাপত্তা শাসনব্যবস্থা’ গঠন করে গাজার ওপর ইসরাইলের দায়বদ্ধতা শেষ করা।’

গ্যালান্ত আরও বলেন, ‘গাজায় সামরিক অভিযান ইসরাইলের নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা বাস্তবতা প্রতিস্থাপন করবে।’

এদিকে, গতকাল (শনিবার) রাতে এক সংবাদ সম্মেলনে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজায় আজ (রবিবার) সন্ধ্যা থেকে হামলা আরও জোরদার করার পরিকল্পনা করছে ইসরাইলি সেনাবাহিনী।

সাইকেল চালালে পেটের মেদ কেন কমে

এছাড়াও সংবাদ সম্মেলনে হাগারি গাজার বাসিন্দাদের নিরাপত্তার জন্য উত্তর গাজা ছেড়ে দক্ষিণ গাজায় চলে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.