জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে গাজী গ্রুপের লুট হওয়া পণ্যসামগ্রীর মধ্যে ৫০ লাখ টাকার পণ্য কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে উদ্ধার করেছে সেনাবাহিনী। রবিবার (১১ আগস্ট) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার জয়কা, নোয়াবাদ ও গুনধর ইউনিয়নের বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জের করিমগঞ্জ

Advertisement

সূত্র জানায়, উদ্ধারকৃত এসব পণ্য রূপগঞ্জ থেকে লুট হয়েছিল। এগুলো গাজী গ্রুপের বলে নিশ্চিত হয়েছে সেনাবাহিনী। এসব পণ্যের মধ্যে ছিল, সাড়ে চারশ ছোট-বড় পাইপ, ওয়াটার হিটার, রাইস কুকার, পাম্পের মোটর, সাবমারসিবল পাম্প, নলকূপ, ছাতা ও পণ্য তৈরির বিভিন্ন ধরনের কাঁচামাল।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবরে গাজী গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব পণ্য লুটপাট করেছিল দুর্বৃত্তরা। পরে সেগুলো বিক্রি করে দেয় তারা।

যাদের কাছ থেকে এসব পণ্য উদ্ধার করা হয়েছে তারা দাবি করেছেন, স্থানীয় কয়েকজন লোকের কাছ থেকে কম দামে এসব পণ্য কিনে রেখেছেন। তবে কেউ কেউ বলেছেন, এলাকার কিছু লোক গাজী গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেন। তারাও এই লুটপাটের সঙ্গে জড়িত থাকতে পারেন।

সেনাসদস্যরা এসব পণ্য উদ্ধার করে জয়কা ইউনিয়ন পরিষদে রাখেন। তবে কাউকে আটক করতে পারেননি। বিকাল সাড়ে ৫টার দিকে এগুলো গাজী গ্রুপের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে।

ছাত্র-জনতার আত্মত্যাগের প্রতি সম্মান রেখে দায়িত্ব পালন করবো : প্রধান বিচারপতি

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিশোরগঞ্জের প্রতিনিধি ওবায়দুল হক মুন্না, করিমগঞ্জের সমন্বয়ক ইয়ামিন সিদ্দিকী, মাহমুদুল হাসান সাকিব ও সোহান রানা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.