Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরের সড়কে ১০ মিনিটের ব্যবধানে প্রাণ গেল ৫ জনের
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরের সড়কে ১০ মিনিটের ব্যবধানে প্রাণ গেল ৫ জনের

By Shamim RezaMay 4, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ঈদের দিনে মাত্র ১০ মিনিটের ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ মে) বিকেল ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়ালসড়কের পূর্ব পাশে সিএনজিচালিত অটোরিকশা ও বাস এবং এখান থেকে সাত কিলোমিটার দূরে ব্যাটারিচালিত অটোরিকশা ও বাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।

সড়ক দুর্ঘটনায়

Advertisement

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাদুল্যাপুর গ্রামের মৃত আলতাব হোসেনের স্ত্রী রেণু বেগম (৫০), গাজীপুরের দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে মো. হোসেন (৪৫) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দাবাড়ি এলাকার মৃত শফিকের স্ত্রী সাথি আক্তার (২৫)।

দুর্ঘটনায় শরিফ হোসেন (২৮) নামের এক ব্যক্তি, যাঁর ঠিকানা পাওয়া যায়নি এবং ৪০ বছর বয়সী অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার সফিপুর উড়ালসড়কের পূর্ব পাশে উত্তরবঙ্গগামী এনা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালক মারা যান। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। এ সময় আরো বেশ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রেণু বেগম, সাথি আক্তার ও শরীফ হোসেনের মৃত্যু হয়।

এর ঠিক ১০ মিনিট পরই ওই দুর্ঘটনাস্থল থেকে সাত কিলোমিটার দূরে তাকওয়া পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মো. হোসেন নামের অটোরিকশার এক যাত্রীর মৃত্যু হয়।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সফিপুর উড়ালসড়কের পূর্ব পাশে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। গুরুতর আহত অন্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় এনা পরিবহনের বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

লেবুর রসের পাঁচ অদ্ভুত ক্ষমতা, যা অনেকের অজানা

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন বলেন, এনা পরিবহনের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। অপর দুর্ঘটনায় আরো এক ব্যক্তির মৃত্যু হয়। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের লাশ হস্তান্তর করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

June 23, 2026
যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

June 23, 2026
Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

June 23, 2026

Latest News

ডিসি সারওয়ার

শাহজালাল মাজারে পাঁচ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

যুবলীগের নেতা আটক

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের নেতা আটক

Baba Ma

মেয়েদের সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বৃদ্ধ মা-বাবা

gazipur

গাজীপুরে আ.লীগ-ছাত্রলীগের ৩০ নেতা-কর্মী গ্রেফতার

sylhet

শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা

Atok

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেফতার

কুমির

খানজাহান আলীর দিঘির সেই কুমির ১৯ দিন ধরে কিছুই খাচ্ছে না

শিশু রিফাত

বগুড়ায় শিশু রিফাত হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

Mosjid

মসজিদে হাজার টাকার জাল নোট দিয়ে ৮০০ টাকা ফেরত নেওয়ার চেষ্টা

আ.লীগ নেতা

গ্রেপ্তারের ভয়ে ছাদ থেকে লাফিয়ে প্রাণ গেল আ.লীগ নেতার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa