Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক চলতি বছরে দুই লাখ ভিসা দেওয়ার পথে জার্মানি
আন্তর্জাতিক

চলতি বছরে দুই লাখ ভিসা দেওয়ার পথে জার্মানি

By Saiful Islamনভেম্বর 19, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানি চলতি বছর দক্ষ চাকরিপ্রার্থীদের প্রায় দুই লাখ ভিসা দেওয়ার পথে এগিয়ে যাচ্ছে৷ এই সংখ্যা গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি৷ রোববার এক বিবৃতিতে এসব জানানো হয়৷

Advertisement

অভিবাসন আইন সহজ করায় এই বৃদ্ধি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন৷

দক্ষ জনবলের সংকট কাটাতে জার্মানি ক্যানাডার মতো পয়েন্টের ভিত্তিতে দক্ষ কর্মীদের জার্মানিতে আসার সুযোগ তৈরি করেছে৷ এজন্য ‘অপরচুনিটি কার্ড’ চালু করেছে জার্মানি৷ এই কার্ডের কারণে পেশাজীবী ও বিশ্ববিদ্যালয় পাস করা শিক্ষার্থীদের জার্মানিতে পড়ালেখা ও চাকরি খোঁজার সুযোগ বেড়েছে৷ বর্তমানে জার্মানিতে প্রায় ১৩ লাখ ৪০ হাজার পদ খালি আছে৷

গত পাঁচ বছরে জার্মানিতে ১৬ লাখ চাকরি সৃষ্টি হয়েছে৷ এর মধ্যে ৮৯ শতাংশ চাকরি পেয়েছেন বিদেশিরা৷

সরকার বিবৃতিতে জানানো হয়, অভিবাসন আইন সহজ করার পর নন-ইইউ দেশের শিক্ষার্থীদের ভিসা ইস্যুর হার ২০ শতাংশের বেশি বেড়েছে, শিক্ষানবিশ ভিসা দ্বিগুন হয়েছে৷ এছাড়া বিদেশি পেশাদার সার্টিফিকেটের স্বীকৃতি ৫০ শতাংশ বেড়েছে৷

স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার বলেন, ‘মেধাবী তরুণেরা জার্মানিতে তাদের প্রশিক্ষণ ও পড়াশোনা আরো সহজে সম্পন্ন করতে পারছেন৷

তিনি আরও জানান, ‘অপরচুনিটি কার্ডের জন্য অভিজ্ঞ ও সম্ভাব্য কর্মীরা এখন আরও দ্রুত ও সহজে উপযুক্ত চাকরি খুঁজতে পারছেন৷

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক জানান, জার্মানির দক্ষ অভিবাসন আইন এখন ইউরোপের সবচেয়ে আধুনিক অভিবাসন আইন৷

অপরচুনিটি কার্ড
যোগ্যতা, জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে একজন কর্মী অপরচুনিটি কার্ড পাবেন কিনা তা ঠিক করা হয়৷ এই লিংকে গিয়ে একজন ব্যক্তি এই কার্ড পাওয়ার যোগ্য কিনা, তা যাচাই করতে পারেন৷

যারা এই কার্ডের আবেদন করবেন তাদের জার্মানিতে থাকাকালীন সময়ে প্রতিমাসে অন্তত এক হাজার ইউরো খরচ করার সামর্থ্য আছে কিনা, তার প্রমাণ দিতে হবে৷

এই কার্ডধারীরা প্রাথমিকভাবে সর্বোচ্চ এক বছরের জন্য জার্মানিতে কাজ খোঁজার অনুমতি পান৷ এক বছর পর জার্মানিতে থাকা অবস্থায় কার্ডের মেয়াদ দুই বছর পর্যন্ত বাড়ানোর জন্য আবেদন করা যায়৷ এ কার্ডে সপ্তাহে মোট ২০ ঘণ্টা এক বা একাধিক খণ্ডকালীন চাকরি করা যায়৷ চাকরি খোঁজার অংশ হিসেবে কার্ডধারীরা প্রতি কোম্পানিতে সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য জব ট্রায়াল করতে পারেন৷

সূত্র: ডয়চে ভেলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

জুন 12, 2026
ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

জুন 12, 2026
Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

জুন 12, 2026
Latest News
সাইবার স্ক্যাম কম্পাউন্ড

কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন সাইবার দাসের শিকার ৩৭ বাংলাদেশি

ফুজিমোরি

কে এই কেইকো ফুজিমোরি?

Worldcup

বিশ্বকাপ শুরুর দিনেই সংঘর্ষ, ভাঙচুর

দক্ষিণ কোরিয়া

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের ৩০ বছরের কারাদণ্ড

ভারতীয় হাইকমিশনার

ভারত-বাংলাদেশ এক হলে বিশ্ব শক্তিতে পরিণত হবে : দীনেশ ত্রিবেদী

তেলের দাম

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

ট্রাম্প

যুদ্ধ শেষ, ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত : ট্রাম্প

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

থাই রাজকন্যা

তিন বছর কোমায় থাকার পর মারা গেলেন থাই রাজকন্যা

রাজকুমারী

তিন বছরের বেশি কোমায় থাকার পর মারা গেলেন থাইল্যান্ডের রাজকুমারী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa