Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন ‘ঘেউ ঘেউ’ করছেন কঙ্গনা, প্রকাশ রাজের ইঙ্গিপূর্ণ মন্তব্য
বিনোদন

‘ঘেউ ঘেউ’ করছেন কঙ্গনা, প্রকাশ রাজের ইঙ্গিপূর্ণ মন্তব্য

By Shamim RezaFebruary 7, 20263 Mins Read

বলিউড অভিনেত্রী কঙ্গনা রাণৌত ‘ঘেউ ঘেউ’ করছেন—ইঙ্গিপূর্ণভাবে এমন মন্তব্য করেছেন ভারতীয় সিনেমার দাপুটে অভিনেতা প্রকাশ রাজ।

কঙ্গনা

Advertisement

কয়েক দিন আগে কেরালা লিটারেচার ফেস্টিভ্যালে যোগ দেন প্রকাশ রাজ। সেখানে ‘ভিন্নমতকে অপরাধ হিসেবে দেখা! কথা বলার জন্য কাদের জেলে যেতে হয়?’ শীর্ষক আলোচনাসভায় অংশ নিয়ে এমন মন্তব্য করেন এই তারকা।

এ অনুষ্ঠানে অস্কারজয়ী ভারতীয় সংগীত তারকা এ আর রহমানকে ঘিরে তৈরি বিতর্কের প্রসঙ্গ টেনে প্রকাশ রাজ বলেন, “এ আর রহমানের সঙ্গে কী হচ্ছে? জনসাধারণ কী ধরনের আলোচনা করছেন? দুটি অস্কার। তখন আপনারা আনন্দ করেছিলেন। তিনি (এ আর রহমান) শুধু বলেছেন—‘কাজের জন্য তিনি ভিক্ষা করছেন না।’ এই তথ্যটি জেনে রাখুন, তিনি তার অনেক ঊর্ধ্বে। তিনি শুধু সত্যটাই বলেছেন।”

এ আর রহমানকে নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন তাকে আক্রমণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন অভিনেত্রী কঙ্গনা রাণৌত; যা এই সমালোচনার আগুনে ঘি হিসেবে কাজ করে। কঙ্গনার আক্রমণের প্রসঙ্গ টেনে প্রকাশ রাজ বলেন, “দেখুন, কী ধরনের উচ্ছ্বাস শুরু হয়েছে। কীভাবে ঘেউ ঘেউ করছে। একজন নারী পরিচালক ও অভিনেত্রী, যার সিনেমায় তিনি কাজ করেননি, শুধু এই কারণে তাকে ‘দেশদ্রোহী’ বলছেন। কঙ্গনা রাণৌত তার ‘ইমার্জেন্সি’ সিনেমায় কাজের প্রস্তাব তাকে দিয়েছিলেন। এটি একটি প্রোপাগান্ডা সিনেমা। অথচ ‘ক্ল্যাসিক’ বলছেন। এ আর রহমান সিনেমাটিতে কাজ করতে রাজি হননি। দেখুন, চারপাশে কী হচ্ছে।”

কিছুদিন আগে বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে সাক্ষাৎকার দেন এ আর রহমান। এ আলাপচারিতায় বলিউডের ‘ছাবা’ সিনেমাকে ‘বিভাজনমূলক’ বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি ইঙ্গিত দেন—‘সাম্প্রদায়িক’ কারণে বলিউডে যথেষ্ট কাজ পাচ্ছেন না। এরপর শুরু হয় চর্চা। কঙ্গনা রাণৌতও তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দেন।

এ আর রহমানকে আক্রমণ করে কঙ্গনা রাণৌত বলেন, “প্রিয় এ আর রহমানজি, আমি গেরুয়া দলকে সমর্থন করার কারণে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর বৈষম্য ও পক্ষপাতের শিকার হই। তবু আমাকে বলতে হচ্ছে, আপনার মতো এতটা পক্ষপাতদুষ্ট ও বিদ্বেষপূর্ণ মানুষ আমি আর দেখিনি।”

একটি ঘটনা বর্ণনা করে কঙ্গনা রাণৌত বলেন, “আমি ভীষণভাবে চাইছিলাম, আমার পরিচালিত ‘ইমার্জেন্সি’ সিনেমা গল্প আপনাকে শোনাতে। গল্প শোনানো তো দূরের কথা, আপনি আমার সঙ্গে দেখা করতেও রাজি হননি। আমাকে বলা হয়েছিল, ‘আপনি কোনো প্রোপাগান্ডা সিনেমার অংশ হতে চান না’। আশ্চর্যের বিষয় হলো, ‘ইমার্জেন্সি’ সব সমালোচকের কাছেই মাস্টারপিস হিসেবে প্রশংসিত হয়েছে। এমনকি, বিরোধী দলের নেতারাও আমাকে চিঠি পাঠিয়ে সিনেমাটির ভারসাম্যপূর্ণ ও সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। কিন্তু আপনি আপনার ঘৃণায় অন্ধ। আপনার জন্য আমার খারাপ লাগে।”

বলে রাখা ভালো, এ আর রহমানের মন্তব্য নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। পরে এক ভিডিও বার্তায় এ তারকা বলেন—“কাউকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য ছিল না।” তারপরও বিষয়টি নিয়ে আলোচনা বন্ধ হয়নি।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

১৯৮৮ সালে কন্নড় ভাষার চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় পা রাখেন প্রকাশ রাজ। কন্নড়, তামিল, তেলেগু, মালায়ালাম, হিন্দি ও ইংরেজি ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। শুধু ভারত নয়, বাংলাদেশের দর্শকদের মনও জয় করেছেন এই গুণী অভিনেতা। অভিনয় ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন। তবে খলনায়ক চরিত্রে অভিনয় করে ঢের খ্যাতি কুড়িয়েছেন এই ভার্সেটাইল অভিনেতা।

*এনডিটিভি অবলম্বনে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

July 21, 2026
অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

July 21, 2026
অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

July 21, 2026

Latest News

sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

alley boy

র‍্যাপার অ্যালি বয়ের মৃত্যুর খবরে শোকের ছায়া, ভাইরাল শেষ পোস্ট

জন আব্রাহাম

১০৭ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

জয়া

আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না : জয়া

অভিনেত্রী

অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

অভিনেত্রী

অর্জুনের নতুন প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

Gayeka

কনসার্ট শেষে অশালীন আচরণের শিকার পাঞ্জাবি গায়িকা

Pori Moni

আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন পরীমণি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa