জুমবাংলা ডেস্ক : রাজধানীর হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় নিহত হয়েছেন সাদিয়া আফরিন উর্মি (২২) নামের সরকারি তিতুমীর কলেজের অনার্স (মার্কেটিং) তৃতীয় বর্ষের এক ছাত্রী। তিনি তার বেয়াইয়ের সাথে মোটরসাইলে ঘুরতে বেরিয়েছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন বেয়াই নাজমুল (২৫)।

বেয়াইয়ের সাথে ঘুরতে

Advertisement

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ফ্লাইওভারের সায়দাবাদ অংশে একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। পরে বিকেল সাড়ে ৪টার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া আফরিনকে মৃত ঘোষণা করেন।

আফরিন তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বর্তমানে জরুরি বিভাগে নাজমুলের চিকিৎসা চলছে।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নতুন কামালপুর গ্রামের আব্দুর রাশিদের দুই মেয়ে। বড় মেয়ে আইরিন আক্তার রিমি ও ছোট ছিলেন নিহত হওয়া সাদিয়া। ধোলাইপাড় এলাকায় দনিয়া ক্লাবের পাশে একটি ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন সাদিয়া।

জানা গেছে, বড়বোন আইরিন আক্তার রিমির বিবাহবার্ষিকী উপলক্ষে দুই মোটরসাইকেলে সাদিয়াসহ চারজন ৩০০ ফিট এলাকায় যাচ্ছিলেন।

রিমির দেবর নাজমুল জানান, সাদিয়াসহ তারা চারজন দুটি মোটরসাইকেলে ৩০০ ফিট যাচ্ছিলেন। নাজমুলের সাথে ছিলেন সাদিয়া আরেক মোটরসাইকেলে ছিলেন রিমি ও তার স্বামী আজমত আলী।

নিহত সাদিয়ার দুলাভাই আজমত আলী জানান, তার ভাই নাজমুল ও শ্যালিকা সাদিয়া মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিল। এ সময় একটি বাস পেছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাদিয়া ও নাজমুল ফ্লাইওভারে ছিটকে পড়ে। এরপর আরেকটি গাড়ি সাদিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাদের দুজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

‘ডান্স ডান্স জুনিয়র’ মঞ্চে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো খেয়ালী

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর। এ ঘটনায় বাসটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, সাদিয়াকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.