স্পোর্টস ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েল এবং তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী ভিনি রমনের কোল আলো করে আসবে তাদের প্রথম পুত্র সন্তান। সদ্য ভিনি তার ইন্সটাগ্রামে ভালাইকপ্পু সেরেমনির ছবি শেয়ার করেছেন।

গ্লেন ম্যাক্সওয়েল

Advertisement

শীঘ্রই পুত্র সন্তানের জন্ম দিতে চলেছেন ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি রমন। ২০২২ সালের মার্চে আরসিবির তারকা গ্লেন ম্যাক্সওয়েল ও ভিনি রমনের বিয়ে হয়েছিল। তারা খ্রিস্টান এবং তামিল দুই রীতি মেনেই বিয়ে করেছিলেন।

সদ্য গ্লেন ম্যাক্সওয়েলের স্ত্রী ভিনি রমন তার ইন্সটাগ্রামে ভালাইকপ্পু রীতির বেশ কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে দেখা গিয়েছে একটি নীল রংয়ের সিল্ক শাড়ি পরেছিলেন ভিনি। তামিলনাড়ুর দক্ষিণী মহিলারা গর্ভবতী থাকাকালীন, তাদের একটি ভালাইকপ্পু রীতি হয়। যা অনেকটা বেবি শাওয়ারের মতো।

এই রীতিকে ব্যাঙ্গেলস সেরেমনিও বলা হয়। গর্ভবতী মহিলাদের আশীর্বাদ করার জন্য এই অনুষ্ঠান করা হয়। ভিনি তামিল ব্রাহ্মণ পরিবারের মেয়ে। তাই ভিনির পরিবারও এই রীতিটি পালন করেছে। ভিনি তার ইন্সটাগ্রামে বেশ কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, ‘বেবি ম্যাক্সওয়েলকে আশীর্বাদ দেওয়ার জন্য ভালাইকপ্পু সেরেমনি।’

এই ভালাইকপ্পু সেরেমনিকে যেহেতু ব্যাঙ্গেলস সেরেমনিও বলা হয়, তাই ভিনি একটি ব্যাঙ্গেলসের ছবিও শেয়ার করেছেন। চলতি বছরের ১১ মে গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমন জানিয়েছিলেন, তাদের কোল আলো করে আসছে ‘রেনবো বেবি’। তাদের পুত্রসন্তান আসতে চলেছে এ বছরের সেপ্টেম্বরে।

ফুটবলের পাশাপাশি প্রেমের মাঠেও দাপট, কে এই হাল্যান্ডের প্রেমিকা ইসাবেল!

ম্যাক্সি আর ভিনির তাদের প্রথম সন্তানকে রেনবো বেবি বলেছেন কেন? আসলে, সাধারণত যে সকল দম্পতি সন্তান ধারণের চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন তাদের ক্ষেত্রে এই শব্দটি ব্যবহার করা হয়। মৃত সন্তানের জন্ম, সদ্যোজাত শিশুর মৃত্যু, মিসক্যারেজের মতো ঘটনার পরে যখন সুস্থ সন্তানের জন্ম হয়, তখন ওই শিশুকে রেনবো বেবি বলা হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.