Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক যে নদীতে মাছের বদলে ওঠে সোনা! উৎস জানেন না কেউ
আন্তর্জাতিক

যে নদীতে মাছের বদলে ওঠে সোনা! উৎস জানেন না কেউ

By iNews DeskAugust 13, 20232 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারত হলো নদীমাতৃক দেশ, নদীর তীর কৃষিকাজের পক্ষে খুবই উপযোগী। নদীর উপকারিতা সত্যি অনস্বীকার্য। যেমন যাতায়াতের ক্ষেত্রে, ব্যবসায়িক লেনদেনের জন্য, এছাড়া মানুষেরা যদি নদীর তীরে বসতি করে তাহলে কোনদিন তাদের জলের অভাব হবেনা। সবথেকে বড় কথা নদীকে কেন্দ্র করে বহু মানুষ তাদের জীবনধারণ করেন। অতীতের বড় বড় সভ্যতাগুলি গড়ে উঠেছিল এই নদীকে কেন্দ্র করেই। ভারতে চারশোটির বেশি নদী প্রবাহিত হয়েছে। এদেশে নদীকে পূজা করা হয় দেবীরূপে, এমনকি নদীর সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পৌরাণিক কাহিনি। আজকের প্রতিবেদনে জানা যাবে ভারতে এমন একটি নদী আছে যেখান থেকে পাওয়া যায় প্রচুর সোনা। ভাবলেই চক্ষু চড়ক গাছ হয়ে যাবে আপনার।

যে নদীতে মাছের বদলে ওঠে সোনা! উৎস জানেন না কেউ

Advertisement

নদীটির নাম হল সুবর্ণরেখা, যা অবস্থিত ঝাড়খণ্ডে। নদীটি বর্তমানে স্থানীয়দের আয়ের একমাত্র উৎস কিন্তু এখান থেকে কেউ মাছ ধরে বিক্রি করে না। জানলে অবাক হয়ে যাবেন এই নদী থেকে এখানকার স্থানীয় বাসিন্দারা সোনা তুলে বিক্রি করে সংসার চালান। এত সোনা এই নদীর জলে কোথা থেকে আসে সেই প্রশ্নের কোন সঠিক উত্তর এখনো পাওয়া যায়নি। বিজ্ঞানীরাও এর কোন হদিশ দিতে পারেনি। আজকে এমনই এক আশ্চর্য নদীর কথা জানা যাবে।

সুবর্ণরেখা নদীটি নদীটি রাঁচির কাছে হুদ্রু জলপ্রপাত থেকে উৎপন্ন হয়ে ঝাড়খন্ডের সিঙভূম জেলা দিয়ে পশ্চিমবঙ্গ হয়ে ওডিশায় প্রবেশ করে বঙ্গোপসাগরে মেশে। এর জলে সোনার কণা পাওয়া যায় বলে একে স্বর্ণরেখা নদীও বলে। পশ্চিমবঙ্গের এই নদীটি সুবর্ণরেখা নামে পরিচিত। সুবর্ণারেখা এবং এর উপনদী করকরিতে সোনার কণা পাওয়া যায়। রাঁচি থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই নদীর দৈর্ঘ্য প্রায় ৩৯৫ কিলোমিটার। স্থানীয় মানুষের গভীর বিশ্বাস আছে যে, করকরি নদী থেকে প্রবাহিত হয়ে সোনারকণা সুবর্ণরেখা নদীতে যায়। কিন্তু আজ পর্যন্ত কেউ এই রহস্য উদঘাটন করতে পারেনি। কোথা থেকে এত সোনার কণা পাওয়া যায় এই দুই নদীতে তা আজও বড় প্রশ্ন।

বহু বছর ধরে বিভিন্ন গবেষণার পরও বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেনি এই সোনা আসলে কোথা থেকে আসছে। ভূতাত্ত্বিকদের অবশ্য অনুমান করেছেন যে, সুবর্ণরেখা নদীটি প্রবাহিত হওয়ার সময় বহু পাথরের খণ্ডের মধ্য দিয়ে যায়। তখনই ঘর্ষণের ফলেই নাকি সোনার কণা জলে দ্রবীভূত হয়ে যায়। ব্যাপারটি শুনতে অনেকটাই সহজ কিন্তু এই নদী থেকে সোনা তোলার কাজটি মোটেই অত সহজ নয়। নদীর মাটি বা বালি থেকে সোনার কণাগুলোকে আলাদা করতে হয়। এই সোনার কণাগুলো আসলে ধানের দানার থেকেও ছোট।

স্বর্ণরেখা নদী থেকে সোনা তুলতে ঝাড়খণ্ডের কিছু স্থানীয় আদিবাসীরা সকালবেলা বাড়ি থেকে বের হন এবং বালি থেকে সোনা আলাদা করতে তাদের সারাটা দিন বেরিয়ে যায়। বছরের পর বছর চলে আসছে এই ধরনের কাজ। তমাড় ও সারান্ডা এলাকার নারী-পুরুষ ও শিশুরা ভোরে উঠে নদী থেকে সোনা তুলতে যান। নদীর চারপাশে অনেক নারী পুরুষকে দেখবেন হাতে স্যুপ নিয়ে সোনা তুলছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa