Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক পেট্রাপোলে চার কোটি রুপির স্বর্ণ জব্দ
আন্তর্জাতিক

পেট্রাপোলে চার কোটি রুপির স্বর্ণ জব্দ

By Saiful IslamMay 11, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : চার কোটি রুপির স্বর্ণ পেট্রাপোলে জব্দ করল বিএসএফ। জানা গেছে, ৭ মে সন্ধ্যায় ৩০ টি সোনার বিস্কুটসহ এক ভারতীয় ট্রাক চালককে গ্রেফতার করেছে আইসিপি পেট্রাপোল, ১৪৫ ব্যাটালিয়নের কর্মীরা। এছাড়া ৮ মে সকালে আলাদা দুটি ঘটনায় বাংলাদেশি নারী যাত্রীকে দুটি সোনার বিস্কুটসহ আটক করা হয়েছে।

পেট্রাপোলে চার কোটি রুপির স্বর্ণ জব্দ

Advertisement

আইসিপি পেট্রাপোল থেকে বিস্কুটের সঙ্গে বর্ডার পোস্ট হরিদারপুরের জওয়ানরা মোট ১৮টি সোনার বিস্কুটসহ আরও দুই পাচারকারীকে কলকাতায় যাওয়ার সময় আটক করে।

বিএসএফ-এর মুখপাত্র জানিয়েছেন, ০৭ মে ২০২৪-এ, আইসিপি পেট্রাপোল, বিএসএফের ১৪৫ ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা গোয়েন্দাদের কাছ থেকে সোনা পাচারের বিষয়ে খবর পান। এরপরই একটি ট্রাকে (WB 25E-8484) তল্লাশি চালিয়ে চালকের কেবিন থেকে ৩০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

এছাড়া ৮ মে সকালে যাত্রী টার্মিনালে মেটাল ডিটেক্টর দিয়ে একজন বাংলাদেশি নারী যাত্রীকে পরীক্ষা করার সময় জওয়ানরা শরীরে লুকানো ধাতুর চিহ্ন দেখতে পান। তারপর ওই নারীর থেকে দুটি সোনার বিস্কুট উদ্ধার করা হয়।

একই সীমান্ত চৌকি হরিদাসপুরে, ০৫ ব্যাটালিয়নের জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮টি সোনার বিস্কুটসহ দুই পাচারকারীকে গ্রেফতার করে, যারা কলকাতায় যাচ্ছিল।

গ্রেফতার হওয়া ট্রাক চালকের নাম উজ্জ্বল মণ্ডল। পিতা: দিলীপ মণ্ডল, গ্রাম: পলতা। বাস থেকে আটক হওয়া ব্যক্তিরা হলেন- তাপস রায়, পিতা: হরিপদ রায়, গ্রাম: ধাকপাদা এবং অভিজিৎ সাহা, পিতা: অনুপ কুমার সাহা, গ্রাম: রামনগর রোড। এরা সবাই উত্তর ২৪ পরগনার অধিবাসী। এদিকে আটক বাংলাদেশি নারীর নাম দিলরুবা আক্তার, স্বামী: আব্দুল হোসেন মোল্লা, জেলা: শরিয়তপুর, বিভাগ: ঢাকা, বাংলাদেশ।

জিজ্ঞাসাবাদে ট্রাক চালক উজ্জ্বল মণ্ডল জানিয়েছেন, ৩ মে কার্গো গেট হয়ে ভারত থেকে বাংলাদেশে যান তিনি। মঙ্গলবার বেনাপোল বাংলাদেশের বাসিন্দা মনু শেখের কাছ থেকে সোনার বিস্কুটের চালান তাকে দেওয়া হয়। ভারতে অজ্ঞাত এক ব্যক্তিকে চালানটি দিতে বলা হয়। এই সোনা ভারতে পাচারে সফল হলে ১০,৫০০ রুপি পেতেন বলে স্বীকার করেছেন উজ্জ্বল।

এদ্কি, অভিজিৎ সাহা ও তাপস রায় জানিয়েছেন, তারা দুজনেই কুলপুর রাইস মিলের কাছে এক অজ্ঞাত ব্যক্তির কাছ থেকে সোনার এই চালানটি পেয়েছিলেন। চালান পাওয়ার পর দুজনেই কলকাতার বাস ধরেন। চালানটি সঠিকভাবে সরবরাহ করতে পারলে প্রতিটি বিস্কুটের জন্য ১০০ রুপি পেতেন তারা।

বাংলাদেশি নারী দিলরুবা আক্তার বলেন, তিনি যখন চিকিৎসার জন্য ভারতে আসছিলেন, তখন গ্রামের এক অজ্ঞাত ব্যক্তি তাকে ১০,০০০ টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে দুটি সোনার বিস্কুট দেয়। কিন্তু আইসিপি পেট্রাপোলে চেক করার সময় বিএসএফ তাকে ধরে ফেলে।

এইসব সোনার বিস্কুট বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করা হচ্ছিল। উদ্ধার করা সোনার বিস্কুটগুলোর মোট ওজন ৫৮৩৯.৪৮ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৪,৩০,৬৬,১৬৫ রুপি।

বিএসএফ, দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক, ডিআইজি একে আর্য বিএসএফের সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য পেলে বিএসএফের বর্ডার সাথি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে সীমান্তে বসবাসকারী মানুষদের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে ১৪৪১৯ নম্বরে বিএসএফকে তথ্য দেওয়া যেতে পারে। দক্ষিণবঙ্গ সীমান্তের আরেকটি ৯৯০৩৪৭২২২৭ নম্বরও দেওয়া হয়েছে। যাতে সোনা চোরাচালান সংক্রান্ত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ভয়েস মেসেজ পাঠানো যায়। সঠিক তথ্য প্রদানকারী ব্যক্তিকে উপযুক্ত পুরস্কারের আশ্বাস দেওয়ার পাশাপাশি তাঁর পরিচয় গোপন রাখার আশ্বাসও দেওয়া হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa