জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জে গমে বিনামূল্যে প্রণোদনার সার-বীজ পাচ্ছেন ৩ হাজার কৃষক। ২০২৩-২৪ অর্থ বছরে আসন্ন রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ৫ উপজেলার ৩ হাজার কৃষক সার-বীজ পাবেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপ-পরিচালক আ. কাদের সরদার এ তথ্য জানিয়েছেন।

গম

Advertisement

ওই কর্মকর্তা বলেন, গম আবাদ বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় ৭৫০ জন কৃষক, মুকসুদপুর উপজেলায় ৮০০ জন কৃষক, কাশিয়ানী উপজেলায় ৬০০ জন কৃষক, কোটালীপাড়া উপজেলায় ৪৫০ জন কৃষক ও টুঙ্গিপাড়া উপজেলায় ৪০০ জন কৃষক প্রণোদনা পাবেন।

প্রত্যেক কৃষককে এক বিঘা করে (৩৩ শতাংশ) জমি আবাদের জন্য ২০ কেজি করে গম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে। সেজন্য ৬০ হাজার কেজি বীজ, ৩০ হাজার কেজি ডিএপি সার ও ৩০ হাজার কেজি এমওপি সার বরাদ্দ পাওয়া গেছে। গত ৩০ সেপ্টেম্বর বরাদ্দের চিঠি এসছে বলে ওই কর্মকর্তা জানান।

তিনি বলেন, গোপালগঞ্জ সদর উপজেলায় ১৫ হাজার কেজি বীজ, ৭ হাজার ৫০০ কেজি ডিএপি সার ও ৭ হাজার ৫০০ কেজি এমওপি সার বিতরণ করা হবে। মুকসুদপুর উপজেলায় ১৬ হাজার কেজি বীজ, ৮ হাজার কেজি ডিএপি সার ও ৮ হাজার কেজি এমওপি সার বরাদ্দ পাওয়া গেছে। কাশিয়ানী উপজেলায় ১২ হাজার কেজি বীজ , ৬ হাজার কেজি ডিএপি সার ও ৬ হাজার কেজি এমওপি সার বিতরণ করা হবে। কোটালীপাড়া উপজেলায় ৯ হাজার কেজি গম বীজ, ৪ হাজার ৫০০ কেজি ডিএপি সার ও ৪ হাজার ৫০০ কেজি এমওপি সারের সহায়তা পাচ্ছেন কৃষক। টুঙ্গিপাড়ায় ৮ হাজার কেজি বীজ, ৪ হাজার কেজি ডিএপি সার ও ৪ হাজার কেজি এমওপি সার পাবেন কৃষক ।

সাপের মতো এই মাছটি দেখলেই সাথে সাথে মেরে ফেলার নির্দেশ

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির অতিরিক্ত উপ-রিচালক সঞ্জয় কুন্ডু বলেন, প্রণোদনার সার-বীজ পেয়ে কৃষক ৩ হাজার বিঘা জমিতে গমের আবাদ করবেন। ৩ হাজার বিঘা জমিতে গমের আবাদ করে কৃষক গমের উৎপাদন বৃদ্ধি করবেন। এর মাধ্যমে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.