জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ব্রাজিলের পাঁচ সমর্থক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। গতকাল মঙ্গলবার আর্জেন্টিনা ও সৌদি আরব খেলার পর রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক

Advertisement

জানা গেছে, আর্জেন্টিনা-সৌদি আরবের খেলা শেষে গোপালগঞ্জ সদরের নবীনবাগ মার্কাস মহল্লায় সন্ধ্যায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়।

এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে আর্জেন্টিনা সমর্থকদের হামলায় ব্রাজিলের পাঁচ সমর্থক আহত হয়।

আহতদের মধ্যে মার্কাস মহল্লার বিপ্লব জমাদারের ছেলে সুব্রত জমাদার এবং অরুণ জমাদারের ছেলে আশিক জমাদারকে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্য তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, অভিযোগের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানায় আজ বুধবার একটি মামলা দায়ের করা হয়েছে।

দুই ম্যাচ নিষিদ্ধ রোনালদো, ৫০ হাজার ইউরো জরিমানা

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. অসিত কুমার মল্লিক বলেন, রাতে আহত অবস্থায় দুই যুবককে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.