জুমবাংলা ডেস্ক : গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুরে ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা ও গাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় দুঃখপ্রকাশ করেছে জেলা আওয়ামী লীগ। একইসঙ্গে সেনাবাহিনীকে প্রতিপক্ষ না ভাবতে নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছে দলটি।

Advertisement

রোববার (১১ আগস্ট) দুপুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন (আজম) এ দুঃখ প্রকাশ করেন।

নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করার আহ্বান জানিয়ে জেলা আওয়ামী লীগের এই নেতা বলেন, সেনাবাহিনী আমাদের প্রতিপক্ষ নয়। তাদের কাজ করতে সহায়তা করতে হবে। এরপরও কোনো নেতা বা কর্মী যদি বিশৃঙ্খলা করেন, তাহলে জেলা আওয়ামী লীগ এর দায় নেবে না।

তিনি বলেন, অন্যান্য বছর যেভাবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়, এ বছরও শোক দিবস সেভাবেই পালন করা হবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জরুরি সভায় আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে জেলা, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের সব স্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ মিছিল-মিটিং করার নির্দেশ দেওয়া হয়েছে। মিছিল বা মিটিংয়ে কোনো দেশি অস্ত্র, লাঠিসোটা প্রদর্শন করা যাবে না।

বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, মনে রাখবেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের শত্রু নয়। তাদের প্রতি কোনোপ্রকার শক্তি প্রদর্শন করা যাবে না। সেনাবাহিনীর সঙ্গে ঘটে যাওয়া সব প্রকার অঘটনের জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে এ রকম কোনো অঘটন ঘটলে তার দায় জেলা আওয়ামী লীগ নেবে না।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.