গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ এলাকায় নিখোঁজের তিনদিন পর শাহিন শেখ (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল ১১টার দিকে চরমানিকদাহ গ্রামের মৃনাল বিশ্বাসের বাড়ির পাশের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহিন শেখ পার্শ্ববর্তী ঘোষেরচর পশ্চিমপাড়া গ্রামের রবিউল শেখের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিনদিন আগে সন্ধ্যার পর থেকে শাহিন শেখ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শনিবার সকালে এলাকাবাসী পুকুরে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



