Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন গৌরিকে পেয়ে আমি পরিপূর্ণ : আমির খান
বিনোদন

গৌরিকে পেয়ে আমি পরিপূর্ণ : আমির খান

By Shamim RezaApril 29, 20262 Mins Read

বলিউডের দাপুটে অভিনেতা আমির খান। ব্যক্তিগত জীবনে অনেক নারীর সঙ্গে তার নাম জড়িয়েছে। রিনা দত্তকে ভালোবেসে প্রথম বিয়ে করেন। এ সংসারে জুনায়েদ ও ইরা খান নামে দুটো সন্তান রয়েছে। রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওকে বিয়ে করেন আমির। এ সংসারে আজাদ খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। তবে তার দুটো সংসারই ভেঙে গেছে। আমির এখন গৌরি স্প্র্যাটের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন।

আমির খান

Advertisement

ব্যক্তিগত জীবনে আমির খান নানা ধরনের চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে গিয়েছেন। সম্পর্কের নানা মাত্রিক সমীকরণ দেখেছেন। জীবনের এই লগ্নে গৌরিকে পাওয়া, কিছু ভুল, কিছু উপলদ্ধির কথা খোলামেলা জানিয়েছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত এই তারকা।

নবভারত টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে একষট্টি বছরের আমির খান বলেন, “আমি খুবই সৌভাগ্যবান যে, গৌরির সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমাদের সম্পর্কের যাত্রা শুরু হয়েছে। সে অসাধারণ একজন মানুষ। আমি তার সঙ্গে থাকলে শান্তি পাই। যদিও (প্রাক্তন স্ত্রী) কিরণ রাও এবং রীনা দত্তর সঙ্গে আমার সম্পর্ক খুব গভীর ছিল। কিন্তু সেগুলো টেকেনি।”

গৌরিকে পেয়ে পরিপূর্ণ আমির খান। তার ভাষায়—“আপনি যখন জিজ্ঞেস করলেন, তখন আমার মনে হলো—আমি সত্যিই ধন্য। কারণ গৌরি আমার জীবনে এসেছে। আমরা একসঙ্গে খুব সুখে আছি। আমার মনে হয়, আমি এখন পরিপূর্ণ।”

নিজেকে ‘সরল মানুষ’ হিসেবে বিশ্বাস করেন আমির। তার মতে, “আমি আমার মতোই। প্রত্যেক মানুষই জীবনে ভুল করে, কেউই নিখুঁত নন। আপনি যদি আপনার ভুল বুঝতে পারেন, তাহলে মেনে নিন; এটা আপনাকে ছোট করবে না। আমিও আমার জীবন ও ভুল থেকে শিখছি। আমি সবসময় চেষ্টা করব সেই ভুলগুলো না করার। আমি একজন মানুষ হিসেবে, একজন অভিনেতা হিসেবে বড় হতে পারব; আর তা তখনই সম্ভব, যখন আমি আমার ভুল বুঝে তা স্বীকার করব। আমি খুব সরল মানুষ, যা অনুভব করি তাই বলি।”

আমির খান তার জীবনের ভুল শোধরানোর চেষ্টা করছেন। খানিকটা আক্ষেপ নিয়ে এই তারকা বলেন, “কাছের মানুষ ও সম্পর্কগুলোকে যথেষ্ট সময় না দেওয়ার যে ভুল করেছি, তা এখন ঠিক করার চেষ্টা করছি। ৩০–৩৫ বছর ধরে শুধু কাজ, চলচ্চিত্র নির্মাণ আর অভিনয় নিয়েই ব্যস্ত ছিলাম। কোভিড মহামারির সময় আমি আবার নিজের জীবন নিয়ে নতুন করে ভাবার সুযোগ পাই। তখন কাজ করতে পারছিলাম না, আর তখনই বুঝলাম আমি অনেক কিছু হারিয়েছি; এই সময় আর ফিরে আসবে না।”

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

আমির খান ও গৌরি পূর্ব পরিচিত। ২৫ বছরের বেশি সময় ধরে পরস্পরকে চেনেন তারা। কাছাকাছি বসবাস করতেন না। ফলে যোগাযোগ ছিল না। দুই বছরের বেশি সময় আগে পুনরায় যোগাযোগ হয় তাদের। এরপর প্রেমের সম্পর্কে জড়ান এই যুগল। বেঙ্গালুরুর মেয়ে গৌরি আগে বিয়ে করেছিলেন। তার ৬ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। বর্তমানে আমিরের প্রোডাকশন হাউজে কাজ করছেন গৌরি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Popi

সুখী দাম্পত্য জীবনের মাঝেই জীবনটা পার করতে চাই: পপি

June 25, 2026
মরদেহ

কন্নড় অভিনেত্রীর ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

June 25, 2026
ভার্জিনি

‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কানজয়ী অভিনেত্রী ভার্জিনি এফিরা

June 25, 2026

Latest News

Popi

সুখী দাম্পত্য জীবনের মাঝেই জীবনটা পার করতে চাই: পপি

মরদেহ

কন্নড় অভিনেত্রীর ফ্ল্যাটে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ভার্জিনি

‘লেপার্ড ক্লাব অ্যাওয়ার্ড’ পাচ্ছেন কানজয়ী অভিনেত্রী ভার্জিনি এফিরা

আতিফ

অবশেষে ঢাকায় আসছেন আতিফ আসলাম, ঘোষণা হলো কনসার্টের নতুন তারিখ

Purnima

এই সেই আমার বান্ধবীরা : পূর্ণিমা

জিজি-বেলা হাদিদের মা

৬২ বছর বয়সে বাগদান সারলেন জিজি-বেলা হাদিদের মা

কারিশমা কাপুর

কারিশমা কাপুরের জন্মদিন: জনপ্রিয় এই অভিনেত্রীর অজানা ৫ তথ্য

স্পাইডার-ম্যান

‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমায় নতুন চমক

alaka

আমার ফিরে আসার পথটি ধীরগতির : অলকা ইয়াগনিক

Akashay-kumar

মানুষকে হাসানো সবচেয়ে কঠিন কাজ : অক্ষয় কুমার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa