Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ক্রিকেট (Cricket) গরমে হিট স্ট্রোক প্রতিরোধে যেসব খাবার খাওয়া জরুরি
ক্রিকেট (Cricket) লাইফস্টাইল

গরমে হিট স্ট্রোক প্রতিরোধে যেসব খাবার খাওয়া জরুরি

By Mynul Islam NadimApril 25, 20262 Mins Read

গরম যত বাড়ছে, ততই হিট স্ট্রোকের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। অতিরিক্ত গরমে অপ্রয়োজনে রোদে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি খাদ্যাভ্যাসেও বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি। আপনি কী খাচ্ছেন, তার ওপরই নির্ভর করে শরীর কতটা সুস্থ থাকবে এবং গরমের সঙ্গে কীভাবে খাপ খাইয়ে নিতে পারবে। তাই হিট স্ট্রোক প্রতিরোধে পানি সমৃদ্ধ খাবার এবং শরীরের ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখে এমন পানীয় গ্রহণের ওপর গুরুত্ব দিতে হবে।

হিট স্ট্রোক

Advertisement

পানি সমৃদ্ধ ফল ও সবজি
তরমুজ: এতে প্রায় ৯২ শতাংশ পানি থাকে। এটি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এবং ভিটামিন ‘এ’ ও ‘সি’-তে সমৃদ্ধ।
শসা: এতে প্রায় ৯৫ থেকে ৯৬ শতাংশ পানি থাকে, যা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সহায়ক।
লেবুজাতীয় ফল (কমলা, লেবু): শরীরে পানির ঘাটতি পূরণে সাহায্য করে এবং ভিটামিন ‘সি’ সরবরাহ করে।
সবুজ শাকসবজি: এতে প্রচুর পানি ও প্রয়োজনীয় খনিজ উপাদান থাকে, যা শরীরকে সুস্থ রাখতে সহায়তা করে।
বেরিজাতীয় ফল (স্ট্রবেরি, ব্লুবেরি): শরীরের পানির ভারসাম্য রক্ষা করে এবং অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে প্রদাহ কমায়।

ইলেকট্রোলাইট পূরণকারী খাবার ও পানীয়
ডাবের পানি: পটাশিয়াম ও অন্যান্য ইলেকট্রোলাইটের প্রাকৃতিক উৎস হিসেবে অত্যন্ত কার্যকর।
ঘোল বা দই: প্রোবায়োটিকসমৃদ্ধ এই খাবার শরীরকে ঠান্ডা রাখে এবং প্রয়োজনীয় খনিজ সরবরাহ করে।
লেবুর শরবত: পানি, লবণ ও চিনি মিশ্রিত এই পানীয় ঘামের মাধ্যমে হারানো ইলেকট্রোলাইট পূরণ করে।
পুদিনা পাতা: শরীরকে সতেজ ও শীতল অনুভূতি দেয়।

যেসব খাবার এড়িয়ে চলা উচিত
ডুবো তেলে ভাজা, অতিরিক্ত মসলাদার ও তৈলাক্ত খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে দেয়। একই সঙ্গে ভারী ও উচ্চ প্রোটিনযুক্ত খাবার হিট স্ট্রেস বাড়াতে পারে।

আরও পড়ুনঃ ফেসবুক প্রেমের পর রংপুরে এসে বিয়ে করলেন চীনা তরুণ

প্রতিরোধে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
একবারে বেশি পানি না খেয়ে অল্প অল্প করে বারবার পানি পান করা উচিত।
খাদ্যতালিকায় হালকা ও কাঁচা খাবার অন্তর্ভুক্ত করা ভালো।
ঘোল বা লাচ্ছির সঙ্গে জিরার মতো উপাদান ব্যবহার করলে হজম সহজ হয় এবং শরীর ঠান্ডা থাকে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
লটকন

বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা

July 2, 2026
work-place

অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিলে যা করবেন

July 2, 2026
মস্তিষ্ক

ভারত ভ্রমণে গিয়ে মস্তিষ্কে ৩৮টি পরজীবী নিয়ে ফিরলেন নারী

July 1, 2026

Latest News

লটকন

বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা

work-place

অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিলে যা করবেন

মস্তিষ্ক

ভারত ভ্রমণে গিয়ে মস্তিষ্কে ৩৮টি পরজীবী নিয়ে ফিরলেন নারী

ডিম প্রতিদিন

ডিম প্রতিদিন খাওয়া ভালো না খারাপ, খেলে কী হয়?

Actor

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

অভ্যাস

সকালের ১০ অভ্যাস বদলে দিতে পারে আপনার পুরো দিন

ভ্যাপসা

ভ্যাপসা গরমে বাড়তে পারে ৯ রোগের জটিলতা

Tea

টানা ৯০ দিন চা পান না করলে কী ঘটে শরীরে, জানালেন চিকিৎসক

টকদই

টকদই থেকে ঝাঁঝালো গন্ধ এলে কি খাওয়া নিরাপদ

VSD-Closure-1200

শিশুদের হার্টে ছিদ্র কেন হয়, যেসব লক্ষণে হবেন সতর্ক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa