রংপুরের মিঠাপুকুর উপজেলায় প্রেমের টানে চীন থেকে এসে বিয়ে করেছেন এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে, যা শেষ পর্যন্ত বিয়েতে পরিণত হয়।

এ ঘটনা ঘটেছে মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায়। স্থানীয় বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে আনিকা আক্তারের সঙ্গে চীনা নাগরিক মা লিয়াংহুইয়ের অনলাইনে পরিচয় হয়। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরিবার সূত্রে জানা যায়, পাঁচ দিন আগে মা লিয়াংহুই বাংলাদেশে এসে আনিকার বাড়িতে আসেন। এরপর দুই পরিবারের সম্মতিতে শুক্রবার (২৪ এপ্রিল) রাত ১০টার পর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের সকল কার্যক্রম শেষ করা হয়। বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়রা নবদম্পতিকে দেখতে ভিড় করেন।
আরও পড়ুনঃ পঞ্চগড়ে পাম্পে ফুয়েল কার্ড চেক করার সময় ইউএনও ও বডিগার্ডের ওপর হামলা
বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাফিজ মহসিন বাহাদুর জানান, অনলাইনে পরিচয়ের মাধ্যমে তাদের সম্পর্ক গড়ে ওঠে। পরে চীনা যুবক বাংলাদেশে এসে মেয়ের পরিবারের সঙ্গে দেখা করেন এবং পারিবারিক সম্মতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


