Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গত ১০ বছরেও এত কম ইলিশ দেখা যায়নি
বরিশাল বিভাগীয় সংবাদ

গত ১০ বছরেও এত কম ইলিশ দেখা যায়নি

By Shamim RezaSeptember 26, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে ২২ দিনের যে নিষেধাজ্ঞা আসছে, তা এক মাস পেছানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে বরিশাল আড়তদার অ্যাসোসিয়েশন। একইসঙ্গে উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞার চেয়ে জাটকা ও চাপিলা ইলিশ আহরণ বন্ধে জোরদার ভূমিকা রাখার দাবি জানানো হয়। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে মা ইলিশের প্রজননের সময় চলে গেছে বলে জানান তারা।

ইলিশ

Advertisement

সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল নগরীর পোর্ট রোডের আড়তদার অ্যাসোসিয়েশন কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্যে বরিশাল মৎস্য মালিক সমিতির সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুল বলেন, ‘জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক নানা কারণে ইলিশ মাছের ওপর বিরূপ প্রভাব পড়েছে।

বিশেষ করে মৎস্যব্যবসা নির্ভর করে ইলিশ মাছের ওপর। তবে এ বছর এত কম ইলিশ ধরা পড়েছে, যা গত ১০ বছরেও দেখা যায়নি। এবার মিঠা পানির নদীতে মাছ কম। সাগর উত্তাল থাকায় জেলেরা এবার সাগরেও তেমন মাছ শিকার করতে পারেননি। যার বিরূপ প্রভাব পড়েছে বরিশালের মোকামসহ সারা দেশের ইলিশের বাজারে। এমন পরিস্থিতিতে বরিশালের মোকামে লোকসান গুনতে হবে শত কোটি টাকা।’

টুটুল আরও বলেন, ‘বর্তমান সরকারের উদ্যোগে ইলিশ রফতানির কারণে কালোবাজারে চোরাচালান যেমন কমেছে, তেমন সরকার আয় করছে বিপুল বৈদেশিক মুদ্রা। তবে সরকার ব্যবসায়ীদের কল্যাণে রফতানির যে কার্যক্রম শুরু করেছে, তা ইলিশের অভাবে মুখথুবড়ে পড়েছে।

তার ওপর ১২ অক্টোবর থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা ব্যবসায়ীদের ক্ষতির প্রধান কারণ হয়ে দাঁড়াবে। এ অবস্থায় আর্থিক ক্ষতি বিবেচেনা করে আরও এক মাস পর নিষেধাজ্ঞা শুরুর অনুরোধ জানাই। তবে ভারতে আমাদের মতো নিষেধাজ্ঞা নেই। ইলিশ শিকারে নিষেধাজ্ঞা কমিয়ে জাটকা ও চাপিলা আহরণ বন্ধে জোরদার ভূমিকা রাখলে উৎপাদন বাড়বে।’

স্থানীয় বাজারদরের চেয়ে রফতানি মূল্য কম হওয়ায় লোকসান গুনতে হচ্ছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে টুটুল বলেন, ‘ইলিশের সংকট থাকায় স্থানীয় বাজারের সঙ্গে রফতানির মূল্যের হিসেবে কিছুটা গরমিল হচ্ছে। তবে রফতানি হলে সাগর, সুন্দরবন ও খুলনা অঞ্চলের বিভিন্ন নদী থেকে মাছের কালোবাজারি বন্ধ হবে। এতে দেশের ভেতরে ইলিশের সংকট থাকবে না।’

বন্ধুর স্বামীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গর্ভবতী হয়ে পড়েছিলেন এই অভিনেত্রী

এ ব্যাপারে জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ‘নিষেধাজ্ঞা পেছানোর কোনও সুযোগ নেই। তবে রফতানির সময়সীমার বিষয়টি মাঠপর্যায়ে আলোচনা করে দেওয়া উচিত। তাহলে সংকট কাটবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

June 29, 2026
প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

June 29, 2026
সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

June 29, 2026

Latest News

আর্জেন্টিনা সমর্থক

বরিশালে ৮০০ পিস ইয়াবাসহ আর্জেন্টিনা সমর্থক গ্রেফতার

প্রেমিক

তিন বছরের প্রেম, জোর করে গর্ভপাত করানোয় প্রেমিককে হত্যা

সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়াল দুই গ্রামবাসী, নিহত ১

সেন্টমার্টিন

সেন্টমার্টিনে ৬ হাজার কুকুরের রাজত্ব, আতঙ্কে দ্বীপবাসী

Manikganj

মানিকগঞ্জে কবরস্থান ভরাটের নামে নদীপাড়ের মাটি লুট!

Narayan

বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসবাস, ব্যবসার আড়ালে নারী পাচারের অভিযোগ!

সাপ

বরিশালে এসির ভেতরে সাপের আস্তানা, উদ্ধার হলো ৪টি সাপ

Girl

পুকুরে ভাসছিল ৮ মাসের সন্তান, পাড়ে বসে ছিলেন মা

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa