Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিনোদন বলিউডে গোবিন্দর স্ত্রী
বিনোদন

বলিউডে গোবিন্দর স্ত্রী

By Shamim RezaFebruary 5, 20262 Mins Read

বলিউডে পা রাখতে যাচ্ছেন গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা। একতা কাপুরের একটি সিনেমার মাধ্যমে অভিনয়ে নাম লেখাতে যাচ্ছেন এই তারকাপত্নী।

govinda-sunita

Advertisement

একটি সূত্র ইন্ডিয়া টুডে-কে বলেন, “বলিউড অভিনেতা গোবিন্দর স্ত্রী সুনীতা আহুজা একতা কাপুর প্রযোজিত বালাজি মোশন পিকচার্সের সঙ্গে তার প্রথম অভিনয় প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন। নাম ঘোষণা না হওয়া এই সিনেমার মাধ্যমে অভিনেত্রী হিসেবে বলিউডে আনুষ্ঠানিক অভিষেক হতে যাচ্ছে তার।”

সিনেমাটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনীতা আহুজাকে। ৫৮ বছর বয়সি সুনীতা এই প্রজেক্টের জন্য প্রায় ২০ দিন শুটিং করবেন। যদিও সিনেমাটির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি বলে সূত্রটি জানিয়েছে। তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি সুনীতা কিংবা সিনেমা সংশ্লিষ্ট কেউ।

গোবিন্দর স্ত্রী সুনীতা স্বামী-সন্তান-সংসার ছাড়া আর কিছু করেননি। অভিনয়ে পা বাড়ানোও সুযোগ থাকার পরও সে পথে পা রাখেননি। গত বছরের শুরুতে হিন্দি রুশকে সাক্ষাৎকার দেন সুনীতা।

এ আলাপচারিতায় অভিনয়ে না আসার কারণ ব্যাখ্যা করে সুনীতা আহুজা বলেন, “এটি অনেক কঠিন কাজ। কিন্তু এখন আমি পডকাস্ট বা অন্যকিছু করার চিন্তা করছি। এখন কাজ করার জন্য আমার সময় আছে। আগে এটা ছিল না। কারণ আমার বাচ্চারা; তাদেরকে বড় করে তোলাই ছিল আমার প্রথম পছন্দ।”

সুনীতার দুচোখের মণি তার দুই সন্তান। এ তথ্য উল্লেখ করে সুনীতা আহুজা বলেন, “সন্তানদের জন্য আমি আমার শতভাগ দিতে চেয়েছিলাম। আমি সেই ধরনের মা নই যে সাহায্যকারীকে বলব, ‘ভাইয়া ওদের যত্ন নিও।’ আমি আমার বাচ্চাদের ভীষণ ভালোবাসি। আমার দুটো সন্তানই আমার চোখের মণি।”

বলিউডে সুনীতা আহুজার অভিষেকের খবর এমন এক সময়ে এল, যখন সুনীতা ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। ১৯৮৭ সালে গোবিন্দকে বিয়ে করলেও, এতদিন অভিনয় থেকে দূরে থেকে ব্যক্তিগত জীবনকেই প্রাধান্য দিয়েছেন।

গোবিন্দ একজন অভিনেত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর অভিযোগ করেছেন সুনীতা। ফলে সংসার ভাঙার উপক্রম হয়েছিল। এ নিয়ে গত বছরজুড়ে সমালোচিত হয়েছেন গোবিন্দ। যদিও বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন সুনীতা। তারপরও বিষয়টি নিয়ে বহুবার খোলামেলা কথা বলেছেন গোবিন্দপত্নী।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

১৯৮৭ সালে বিয়ে করেন গোবিন্দ-সুনীতা। ৩৯ বছরের সংসার জীবনে এ দম্পতির দুই সন্তান, তারা হলেন— মেয়ে টিনা ও ছেলে যশবর্ধন। ইতোমধ্যে রুপালি জগতে নাম লেখিয়েছেন গোবিন্দর মেয়ে টিনা আহুজা। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘সেকেন্ড হ্যান্ড হাজবেন্ড’ সিনেমায় দেখা গেছে তাকে। পরিচালক সাই রাজেশের হাত ধরে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে যশবর্ধনের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

July 21, 2026
অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

July 21, 2026
অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

July 21, 2026

Latest News

sonaksi sinha

শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ সোনাক্ষী সিনহা

অ্যাভেঞ্জার্স

মুক্তির আগেই রেকর্ড গড়ল রবার্ট ডাউনি জুনিয়রের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

অর্জুন কাপুর

বিচ্ছেদের পর নতুন প্রেমে মজেছেন অর্জুন কাপুর!

alley boy

র‍্যাপার অ্যালি বয়ের মৃত্যুর খবরে শোকের ছায়া, ভাইরাল শেষ পোস্ট

জন আব্রাহাম

১০৭ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম

জয়া

আমি পান খাই কিন্তু দাঁত দেখে তা বোঝা যায় না : জয়া

অভিনেত্রী

অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী!

অভিনেত্রী

অর্জুনের নতুন প্রেমের গুঞ্জন, নীরবতা ভাঙলেন অভিনেত্রী

Gayeka

কনসার্ট শেষে অশালীন আচরণের শিকার পাঞ্জাবি গায়িকা

Pori Moni

আর্জেন্টিনার হারের পর বিয়ে নিয়ে নতুন বার্তা দিলেন পরীমণি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa