আন্তর্জাতিক ডেস্ক : নীলাভ সমুদ্র সৈকতের জন্য জনপ্রিয় গোয়ার বদলে উত্তর প্রদেশের অযোধ্যায় হানিমুনে যাওয়ায় স্বামীর কাছে ডিভোর্স চেয়েছেন ভারতের মধ্যপ্রদেশের এক নববধূ।

গোয়ার

Advertisement

ভারতীয় সংবামমাধ্যম এনডিটিভি ফ্রি প্রেস জার্নালের বরাতে জানিয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহে অযোধ্যায় হানিমুনে যান এ দম্পতি। মাত্র পাঁচ মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী কথা দেন— তাকে নিয়ে গোয়ায় হানিমুনে যাবেন। কিন্তু গোয়ার বদলে অযোধ্যায় যাওয়ায় হানিমুন থেকে ফেরার ১০ দিন পর গত ১৯ জানুয়ারি এক পারিবারিক আদালতে ডিভোর্সের আবেদন জানান তিনি।

ডিভোর্সের আবেদনে ওই নারী বলেছেন, তার স্বামী আইটি সেক্টরে কাজ করেন এবং ভালো বেতন পান। তিনি নিজেও কাজ করেন এবং ভালো বেতন পান। যার অর্থ হানিমুনে বিদেশে যাওয়া তাদের জন্য কোনো ব্যাপার ছিল না।

আর্থিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও তার স্বামী তাকে বিদেশে হানিমুনে নিয়ে যেতে অস্বীকৃতি জানান। এর বদলে তাকে নিয়ে ভারতেই ঘোরার কথা বলেন। তার স্বামী জানান, বাবা-মাকেও তার দেখতে হবে। এ কারণে গোয়ায় যাওয়ার পরিকল্পনা করেন তিনি।

গোয়ায় হানিমুন করার কথা বললেও; তিনি অযোধ্যা এবং বারণসীর বিমানের টিকিট কেনেন। কিন্তু এ বিষয়ে স্ত্রীকে হানিমুনে যাওয়ার আগের দিন জানান ওই স্বামী। স্ত্রীকে তিনি বলেন, অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের আগে সেখানে ঘুরতে যেতে চেয়েছেন তার মা। এ কারণে গোয়ার বদলে অযোধ্যায় যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি।

তবে ওই সময় কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে স্বামীর সঙ্গে অযোধ্যায় যান এবং সেখানে ঘুরে আসেন তার স্ত্রী। হানিমুন শেষ করে আসার পরই তিনি ডিভোর্সের আবেদন করেন।

ওই নববধূ তার ডিভোর্স আবেদনে আরও অভিযোগ করেন, তার স্বামী তার চেয়ে পরিবারের সদস্যদের বেশি মূল্য দেন।

৩ বছরের মধ্যে ভোলার গ্যাস মূল ভূখণ্ডে নেওয়া হবে : নসরুল হামিদ

বর্তমানে এ দুজনকে নিয়ে কাউন্সেলিং করছেন ভোপালের পারিবারিক আদালত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.