লস অ্যাঞ্জেলেসের আইকনিক ক্রিপ্টো ডট কম অ্যারেনাতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৬৮তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ডস। বাংলাদেশ সময় আজ সকাল ৬টা থেকে শুরু হয় বিজয়ীদের নাম ঘোষণা। এবারের গ্র্যামি আসর সংগীত ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় যোগ করেছে।

গ্র্যামি

Advertisement

এই অনুষ্ঠানে সর্বাধিক গ্র্যামি পুরস্কার জিতে র‍্যাপ দুনিয়ার কিংবদন্তি জে-জি’র দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দেন কেনড্রিক লামার, যা বিশ্ব সংগীতাঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা ও টিভি উপস্থাপক ট্রেভর নোয়া।

উল্লেখযোগ্য বিভাগে বিজয়ীরা

সেরা পপ ভোকাল অ্যালবাম: লেডি গাগা

সেরা নতুন শিল্পী: অলিভিয়া ডিন

সেরা ড্যান্স-পপ রেকর্ডিং: লেডি গাগা

সেরা পপ ডুয়ো/গ্রুপ পারফরম্যান্স: সিনথিয়া এরিভো ও আরিয়ানা গ্র্যান্ডে

র‍্যাপ বিভাগে একচ্ছত্র আধিপত্য ছিল কেনড্রিক লামারের—

সেরা র‍্যাপ অ্যালবাম: কেনড্রিক লামার

সেরা র‍্যাপ পারফরম্যান্স: ক্লিপস (ফিচারিং কেনড্রিক লামার ও ফ্যারেল উইলিয়ামস)

সেরা র‍্যাপ গান: কেনড্রিক লামার (ফিচারিং লেফটি গানপ্লে)

সেরা মেলোডিক র‍্যাপ পারফরম্যান্স: কেনড্রিক লামার ও সিজা (SZA)

আরঅ্যান্ডবি বিভাগে আলো ছড়ান—

সেরা আরঅ্যান্ডবি অ্যালবাম: লিওন থমাস

সেরা আরঅ্যান্ডবি পারফরম্যান্স: কেহলানি

সেরা ট্র্যাডিশনাল আরঅ্যান্ডবি পারফরম্যান্স: লিওন থমাস

সেরা আরঅ্যান্ডবি গান: কেহলানি

রক ও অল্টারনেটিভ বিভাগে—

সেরা রক অ্যালবাম: টার্নস্টাইল

সেরা রক পারফরম্যান্স: ইয়ংব্লাড

সেরা মেটাল পারফরম্যান্স: টার্নস্টাইল

সেরা রক গান: নাইন ইঞ্চ নেলস

সেরা অল্টারনেটিভ মিউজিক অ্যালবাম ও পারফরম্যান্স: দ্য কিউর

কান্ট্রি ও ফোক বিভাগে বিজয়ীরা—

সেরা কনটেম্পরারি কান্ট্রি অ্যালবাম: জেলি রোল

সেরা ট্র্যাডিশনাল কান্ট্রি অ্যালবাম: জ্যাক টপ

সেরা কান্ট্রি সোলো পারফরম্যান্স: ক্রিস স্ট্যাপলটন

সেরা কান্ট্রি গান: টাইলার চাইল্ডার্স

সেরা ফোক অ্যালবাম: আই অ্যাম উইথ হার

বিশ্বসংগীত ও অন্যান্য বিভাগে—

সেরা মিউজিক আরবান অ্যালবাম: ব্যাড বানি

সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স: ব্যাড বানি

সেরা আফ্রিকান মিউজিক পারফরম্যান্স: টাইলা

সেরা ড্যান্স/ইলেকট্রনিক অ্যালবাম: এফকেএ টুইগস

সেরা ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং: টেম ইম্পালা

সেরা মিউজিক ভিডিও: ডোচি

সেরা কমেডি অ্যালবাম: নেট বারগাটজে

এছাড়া বিশেষ সম্মাননায়—

বর্ষসেরা প্রযোজক: সারকুট

বর্ষসেরা গীতিকার: অ্যামি অ্যালেন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.