গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ইউরোপের আটটি দেশের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণায় বলা হয়েছে, এসব দেশের পণ্যের ওপর প্রাথমিকভাবে ১০ শতাংশ শুল্ক কার্যকর হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে।

শুল্ক

Advertisement

শনিবার স্থানীয় সময় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া সব ধরনের পণ্যের ওপর এই শুল্ক প্রযোজ্য হবে। একই সঙ্গে তিনি জানান, আগামী ১ জুন থেকে শুল্কহার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।

পোস্টে ট্রাম্প দাবি করেন, কয়েক শতাব্দী পর এখন গ্রিনল্যান্ড ‘ফেরত দেওয়ার সময় এসেছে’ ডেনমার্কের। তার ভাষায়, গ্রিনল্যান্ড ইস্যুতে বর্তমান পরিস্থিতি বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, চীন গ্রিনল্যান্ড দখল করতে চায়, অথচ ডেনমার্ক এ বিষয়ে কার্যকর কোনো প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম নয়।

এ ছাড়া ট্রাম্প বলেন, যুক্তরাজ্যসহ ওই আটটি ইউরোপীয় দেশ ‘অস্পষ্ট উদ্দেশ্যে গ্রিনল্যান্ডে উপস্থিত হয়েছে’ এবং তারা একটি ‘অত্যন্ত ঝুঁকিপূর্ণ খেলা’ খেলছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতে, এই সম্ভাব্য বিপজ্জনক পরিস্থিতি দ্রুত এবং কোনো ধরনের দ্বিধা ছাড়াই শেষ করতে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি।

এর আগে শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প ইঙ্গিত দেন, গ্রিনল্যান্ড প্রশ্নে যদি কোনো দেশ তার অবস্থানের বিরোধিতা করে, তাহলে সে দেশের ওপর শুল্ক আরোপের বিষয়টি বিবেচনায় নেওয়া হতে পারে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, জনসংখ্যা তুলনামূলকভাবে কম হলেও গ্রিনল্যান্ড প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। উত্তর আমেরিকা ও আর্কটিক অঞ্চলের সংযোগস্থলে অবস্থান করায় ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কতা ব্যবস্থা স্থাপন এবং আর্কটিক অঞ্চলে নৌ চলাচল পর্যবেক্ষণের ক্ষেত্রে দ্বীপটির কৌশলগত গুরুত্ব অনেক বেশি।

সূত্র: দ্য গার্ডিয়ান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.