Advertisement

গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পুড়ে গেছে তিনটি পাটের গুদাম। এতে পুড়ে গেছে ১ হাজার ৭৭৫ মন পাট। এ ঘটনায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

অগ্নিকাণ্ডের পুড়ে গেছে

শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে মুকসুদপুর উপজেলা সদরের টিএনটি অফিসের সামনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মেহেদি হাসান জানান, টিএনটি অফিসের পাশের পাটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মুকসুদপুর এবং কাশিয়ানী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে পাট ব্যবসায়ী সুনীল সাহার গোডাউনে রাখা ১৩০০ মণ, নির্মল সাহার গোডাউনের ১৭৫ মণ ও ইকরাম মিয়ার গোডাউনের ৩০০ মণ পাট পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরো জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার তদন্ত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত পাট ব্যবসায়ী সুনীল সাহা বলেন, “আমার গোডাউনে ১ হাজার ৩০০ মণ পাট মজুদ রাখা হয়েছিল। গভীর রাতে হঠাৎ করে খবর আসে আমার গোডাউনে আগুন লেগেছে। বাড়ি থেকে গোডাউনে পৌঁছানোর আগেই সব পাট পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেলাম।”

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহারের নির্দেশ

ক্ষতিগ্রস্ত অপর পাট ব্যবসায়ী ইকরাম মিয়া বলেন, “আমার গোডাউনে ৩০০ মণ পাট ছিল। সবকিছু পুড়ে যাওয়ায় আমি নিঃশেষ হয়ে গেলাম। এখন সরকারি সহযোগীতা না পেলে আমাকে পথে বসতে হবে।”

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.