অনেকে সকালে ঘুম থেকে ওঠার পর হালকা বমি বা বমি বমি ভাব অনুভব করেন। অনেকেই এটিকে খালি পেটের সমস্যা মনে করেন বা গ্যাস-অ্যাসিডিটি ভেবে গুরুত্ব দেন না। তবে চিকিৎসকের মতে, সকালের বমি সবসময় সাধারণ নয়; এর পেছনে থাকতে পারে বিভিন্ন শারীরিক কারণ।

সকালের বমির সম্ভাব্য কারণ
১. অ্যাসিডিটি ও রিফ্লাক্স:
রাতভর খালি পেটে থাকার কারণে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড জমতে পারে। সকালের সময় এই অ্যাসিড বমি ভাব, বুক জ্বালা বা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। যারা আগেই গ্যাস্ট্রিক বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি হয়। হঠাৎ উঠে বসা বা সামনের দিকে ঝুঁকলেও অসুবিধা বেড়ে যেতে পারে।
২. ডিহাইড্রেশন:
রাতের সময় পর্যাপ্ত পানি না খাওয়া বা অতিরিক্ত চা-কফি পান করলে শরীরে পানির ঘাটতি তৈরি হয়। এতে সকালে বমি ভাব দেখা দিতে পারে।
৩. হরমোনজনিত কারণ:
গর্ভধারণের প্রথম ত্রৈমাসিকে নারীদের মধ্যে ‘মর্নিং সিকনেস’ খুব সাধারণ। এছাড়া থাইরয়েড বা অন্যান্য হরমোনের ভারসাম্যহীনতা থেকেও সকালের বমি হতে পারে।
৪. ঘুমের অভাব ও মানসিক চাপ:
পর্যাপ্ত ঘুম না হওয়া, অনিয়মিত স্লিপ সাইকেল বা অতিরিক্ত মানসিক চাপও সকালে বমি ভাব বাড়াতে পারে।
করণীয়
-ঘুম থেকে উঠে প্রথমে অল্প পরিমাণ উষ্ণ পানি পান করুন।
-খালি পেটে ভারী, ঝাল বা তেলযুক্ত খাবার এড়িয়ে চলুন।
-দিন শুরু হালকা খাবার দিয়ে করুন।
-রাতের খাবার ঘুমানোর কমপক্ষে দুই ঘণ্টা আগে শেষ করুন।
-পর্যাপ্ত পানি পান করুন ও চা-কফি সীমিত রাখুন।
তবে নিয়মিত বা তীব্র বমি, মাথা ঘোরা, হঠাৎ ওজন কমে যাওয়া অথবা অন্যান্য উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


