ফ্যামিলি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সুজন শেখ (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর হাজারীবাগ থানার রাণী কটেজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছে র্যাব।
তাপস কর্মকার জানান, ফ্যামিলি কার্ড করে দেওয়ার আশ্বাস দিয়ে গত ২ এপ্রিল সকাল ৯টার দিকে ভুক্তভোগী নারীকে ফরিদপুরের কোতোয়ালি থানার গোয়ালচামট এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে অসুস্থ অবস্থায় বাড়ি ফিরে গেলে পরিবারের সদস্যরা তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
এরপর গত বুধবার (৮ এপ্রিল) ভুক্তভোগী নারী ফরিদপুর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে। এর ভিত্তিতে শুক্রবার রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে সুজন শেখকে গ্রেফতার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


