টানা জিজ্ঞাসাবাদের প্রায় সাড়ে আট ঘণ্টা পর ইডির দপ্তর থেকে বের হন ভারতীয় বাংলা সিনেমার নায়িকা নুসরাত জাহান। এ সময় তার সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

তার সঙ্গে হাত ধরে ইডি দপ্তর থেকে বের হন অভিনেত্রী।
কর্মকর্তাদের সঙ্গে কী কথা হল তার? সাংবাদিকদের জবাবে নুসরাত বলেন, “আপনারা খবর নিয়ে নিন।”
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে বাড়ি থেকে ইডি দপ্তরের উদ্দেশে রওনা হন নুসরাত। সকাল সাড়ে ১০টার দিকে সিজিও কমপ্লেক্সে পৌঁছন অভিনেত্রী।
এদিন নায়িকার পরনে ছিল সাদা সালোয়ার। চোখেমুখে চিন্তা।
গাড়ি থেকে নেমেই সোজা ইডি দপ্তরে প্রবেশ করতে দেখা যায় অভিনেত্রীকে।
প্রথমে জানা গিয়েছিল, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর নাম উঠে এসেছে। কয়েক বছর আগে যখন বাংলাদেশে গম পাচারের অভিযোগ উঠেছিল, সেসময়ে নুসরাত জাহান বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সেসময়ে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেটা খতিয়ে দেখতেই টলিউড অভিনেত্রীকে ইডির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে! তবে পরে জানা যায়, ফ্ল্যাট দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে যে প্রতারণার অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল ইডি। যে কোম্পানি ফ্ল্যাট তৈরি করেছিল, সেখানকার অন্যতম ডিরেক্টর ছিলেন নুসরাত জাহান।
ইডি সূত্রে খবর, গত কয়েক মাস ধরে তদন্ত করে সংশ্লিষ্ট মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তাদের হাতে। আর সেই সূত্রেই অভিনেত্রীকে ডেকে পাঠানো হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পাশাপাশি ইডির এক সূত্রে জানা গিয়েছিল যে, প্রথমে কলকাতার দপ্তরে হাজিরা দিতে অনিচ্ছা প্রকাশ করেছিলেন নুসরাত। তিনি জানিয়েছিলেন, ওই সময়ে তিনি দিল্লিতে থাকবেন। তাই নির্দিষ্ট দিনে যদি তাকে দিল্লির দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হয়, তবে ভালো হয়। তবে সেই আর্জি খারিজ করে কলকাতার দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয় অভিনেত্রীকে। সেই মোতাবেক আজ তিনি হাজিরা দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


