আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তার নাম মো. লুৎফর রহমান (৬৫)। এ নিয়ে মোট তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। এর মধ্যে মক্কায় দুজন এবং মদিনায় একজন মারা গেছেন।

হজ

Advertisement

এদিকে হজ পালন করতে বাংলাদেশ থেকে সৌদি গেছেন ৩৪ হাজার ৭৪১ হজযাত্রী। মোট ৮৭টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৭৪৭ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩০ হাজার ৯৯৪ জন সৌদি গেছেন। গতকাল রাত আড়াইটা পর্যন্ত সৌদি পৌঁছেছেন তারা।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্যমতে, এ পর্যন্ত মোট ৮৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি, সৌদি এয়ারলাইন্সের ২৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি হজ মৌসুমে সৌদি আরবে প্রথম বাংলাদেশি হিসেবে গত ১৫ মে মো. আসাদুজ্জামান নামে এক হজযাত্রী মারা যান। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মো. মোস্তফা নামে এক বৃদ্ধ গত শনিবার (১৮ মে) মক্কায় মারা যান।

গত ৯ মে বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৪১৫ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশ্যে যাত্রা করে। এর মাধ্যমেই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে আগামী ১০ জুন।

এ বছর হজে যেতে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালনে সৌদি আরব যাবেন ৮৫ হাজার ১১৭ জন। এর মধ্যে সরকারিভাবে নিবন্ধন করেছেন ৪ হাজার ৩২৩ জন। আর বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ৭৮ হাজার ৮৯৫ জন। মোট গাইডের সংখ্যা ১৮৯৯ জন।

চিৎকার করছিলাম ঐসব না করতে, তবু ছাড়েনি : রেশমি দেশাই

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট আসবে ২০ জুন। আর শেষ ফিরতি ফ্লাইট আসবে ২২ জুলাই। আগামী ১৬ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.