Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় দেশের অর্ধকোটি মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে গেছে: পলক
জাতীয়

দেশের অর্ধকোটি মানুষ অনলাইন জুয়ায় জড়িয়ে গেছে: পলক

By Tarek HasanJune 24, 2024Updated:June 24, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের প্রায় অর্ধকোটি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে গেছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে ইতোমধ্যে সমাজের মধ্যে মারাত্মক ব্যাধি হয়ে দাঁড়ানো এই জুয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

Advertisement

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেছেন, দেশের প্রায় অর্ধকোটি মানুষ অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে গেছে। তবে প্রতিনিয়ত এসব জুয়ার সাইট বন্ধ করা হচ্ছে। এখন পর্যন্ত আমরা দুই হাজার ৬০০টির মতো জুয়ার সাইট বন্ধ করেছি। মোবাইল অ্যাপগুলোও প্রতিনিয়ত বন্ধ করা হচ্ছে। এটি নিয়মিত কার্যক্রম।

সোমবার (২৪ জুন) বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুঁইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

পলক বলেন, মোবাইল ফোনসহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে যে অনলাইন জুয়া খেলা হয় সেটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। অনলাইন জুয়ায় মারাত্মক ঝুঁকির মধ্যে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা। এমনকি অনেক বয়স্ক এবং অবসরপ্রাপ্তরাও এসবের সঙ্গে জড়িত হচ্ছেন। আমরা বিভিন্ন বিশ্লেষণের মাধ্যমে দেখেছি প্রায় ৫০ লাখ মানুষ অবৈধ জুয়ার সাইটগুলোর সঙ্গে জড়িয়ে গেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারত সফরের সময় দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশে কোনো আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এই সফরে আমাদের দুটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। একটি হচ্ছে ভিশন পার্টনারশিপ ডকুমেন্টস ফর ডিজিটাল পার্টনারশিপ। যেটা ভারতে ‘বিকশিত ভারত-২০৪৭’ হিসেবে পরিচিত। এর আওতায় ভারত ২০৪৭ সালের মধ্যে উন্নত, উচ্চ আয়ের দেশ হতে চায়। আর প্রধানমন্ত্রীর ভিশন হচ্ছে ২০৪১ সালের মধ্যে স্মার্ট ও উন্নত বাংলাদেশ তৈরি করা। এজন্য দরকার উন্নত প্রযুক্তি। দুই দেশ এসব বিষয়ে একসঙ্গে কাজ করব। সেজন্য ভিশন পার্টনারশিপ ডিজিটাল ডকুমেন্টস সই করেছি।

দুদকে আসেননি বেনজীরের স্ত্রী-মেয়েও

জুনাইদ আহমেদ পলক আরও জানান, ভারতের স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) সঙ্গেও কাজ করবে বাংলাদেশ। যৌথভাবে একটি ছোট স্যাটেলাইট তৈরি করা হবে, যেখানে ভারত প্রায় ৫০ কোটি টাকার মতো অনুদান দেবে। আর বাংলাদেশ থেকে প্রায় ৫০ জন ছেলেমেয়েকে এ কাজে লাগানো হবে, যারা ইসরো ভিজিট করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa