পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের বড় ধরনের বিপর্যয়ের পাশাপাশি খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজ আসনে পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। ভবানীপুর কেন্দ্র থেকে একমাত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করা মমতা এখন হারের মুখে।

Momota

Advertisement

ভবানীপুর আসনের ২০ রাউন্ড ভোট গণনার মধ্যে ১৯ রাউন্ড ইতিমধ্যে শেষ হয়েছে। ১৯তম রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর চেয়ে ৩ হাজার ৮০০ ভোটের ব্যবধানে পিছিয়ে আছেন। শেষ রাউন্ডে বড় কোনো অলৌকিক পরিবর্তন না ঘটলে এই আসনে তাঁর পরাজয় নিশ্চিত।

এর আগে ২০২১ সালের নির্বাচনে নন্দীগ্রাম আসনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন মমতা। পরবর্তীতে ভবানীপুর উপনির্বাচনে জয়ী হয়ে তিনি বিধানসভার সদস্য এবং টানা তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হন। তবে এবারের নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সামগ্রিক ভরাডুবির ফলে তাঁর দীর্ঘ শাসনামলের অবসান ঘটতে যাচ্ছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

রাজ্যের মোট ২৯৪টি আসনের মধ্যে আজ ২৯৩টি আসনের ভোট গণনা চলছে; একটি আসনের ভোট বাতিল হওয়ায় সেখানে পুনরায় ভোট নেওয়া হবে। গণনাকৃত ২৯৩টি আসনের মধ্যে বিজেপি ২০৪টি আসনে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে। বিপরীতে, ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে মাত্র ৮৪টি আসনে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.