মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পর আটকা পড়া বাংলাদেশি পতাকাবাহী জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’ বুধবার (৮ এপ্রিল) ভোরে হরমুজ প্রণালি পার হওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের মালিকানাধীন জাহাজটিতে ৩১ জন বাংলাদেশি নাবিক রয়েছেন।

‘মেরিন ট্রাফিক’-এর তথ্য অনুযায়ী, দুপুর ১২টায় জাহাজটি সৌদি আরবের দাম্মাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছিল এবং ঘণ্টায় ৮ দশমিক ৩০ নটিক্যাল মাইল গতিতে দক্ষিণ আফ্রিকার কেপটাউন বন্দরের দিকে অগ্রসর হচ্ছে। জাহাজটির প্রধান প্রকৌশলী রাশেদুল হাসান জানিয়েছেন, হরমুজ প্রণালি অতিক্রম করতে আরও দুই দিন বা প্রায় ৪০ ঘণ্টা সময় লাগতে পারে।
বিএসসি সূত্রে জানা গেছে, ভারত থেকে পণ্য নিয়ে ২ ফেব্রুয়ারি জাহাজটি পারস্য উপসাগরে প্রবেশ করে। পরে কাতারের একটি বন্দর থেকে স্টিল কয়েল বোঝাই করে ২৭ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের কারণে হরমুজ প্রণালির মধ্যে জাহাজটি দীর্ঘদিন আটকা পড়ে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
যুদ্ধবিরতির পর নিরাপত্তার কারণে জাহাজটি আন্তর্জাতিক জলসীমায় নিরাপদে চলাচলের সুযোগ পেয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


